চার্জ দেওয়ার সময় স্মার্টফোন বিস্ফোরণে আজ বৃহস্পতিবার মৃত্যু হয়েছে মালয়েশিয়ার একটি সরকারি সংস্থার সিইও নাজরিন হাসান’র (৪৫)। স্মার্টফোন ফেটে তাঁর বেডরুমে আগুন ধরে যায়।
জানা গিয়েছে, নয়াদিল্লিতে বসবাসরত নাজরিন হাসান নামে ওই ব্যক্তি দুটি স্মার্টফোন ব্যবহার করতেন। বিস্ফোরণের সময় দুটি ফোনই চার্জে বসানো ছিল। তাই কোন ফোনে বিস্ফোরণ থেকে ঘটনাটি ঘটেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।
দূর্ঘটনা থেকে তার স্ত্রী ও তিন সন্তান রক্ষা পান।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্মার্টফোনে আগুন লেগে যাওয়ায় বিস্ফোরণের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ঘটনাত তদন্ত করছে পুলিশ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: