বিজ্ঞান-প্রযুক্তি

WhatsApp-এ যুক্ত হলো দুর্দান্ত গ্রুপ ভিডিও কলিং

WhatsApp-এ যুক্ত হলো দুর্দান্ত গ্রুপ ভিডিও কলিং
WhatsApp-এ যুক্ত হলো দুর্দান্ত গ্রুপ ভিডিও কলিং

দীর্ঘ প্রতীক্ষার অবসান! চালু হয়ে গেল WhatsApp-এর গ্রুপ ভিডিও কলিংয়ের ফিচার। Android-এর নতুন বিটা ভার্সানে (WhatsApp v2.18.192) এই ফিচার লঞ্চ করেছে সংস্থা।

গত বছর অক্টোবরে এই ফিচারটি প্রথম পরীক্ষামূলক ভাবে চালু হয়। মাস খানেক আগে থেকে iOS বিটা ইউজারেরাই এই ফিচারের সুবিধা ভোগ করছিলেন। এখন Windows Phone-এও মিলবে গ্রুপ ভিডিও কলিংয়ের সুবিধা। অল্পদিনের মধ্যেই WhatsApp-এর অন্যান্য আপডেটেড ভার্সানেও গ্রুপ ভিডিও কলিং ফিচার চলে আসবে বলে মনে করা হচ্ছে।

এই ফিচারের সুবিধা পেতে প্রথমে সাধারণ ভিডিও কলের মাধ্যমেই শুরু করতে হবে। প্রথমে দু’জন ভিডিও কলের মাধ্যমে যুক্ত হলে, ডানদিকে উপরে একটি ‘Add Person icon’ অপশান চলে আসবে। এই অপশানে ট্যাপ করলে আপনার কনট্যাক্ট লিস্ট খুলে যাবে। এইবার যাঁকে এপনি এই গ্রুপ ভিডিও কলে যোগ করতে চান তার কনট্যাক্ট সিলেক্ট করতে হবে। এই ভাবে একে একে মোট চার জনকে গ্রুপ ভিডিও কলে যোগ করা যাবে।

আপাতত পরীক্ষামূলক স্তরেই রয়েছে নতুন এই ফিচার। WhatsApp-এর ভিডিও কলিংয়ের স্টেবেল ভার্সানটি লঞ্চ হওয়ার আগে এই ফিচার ব্যবহার করতে চাইলে Google Play-তে WhatsApp বিটা প্রোগ্রামে নিজের নাম নথিভূক্ত করাতে হবে। এছাড়াও APK Mirror থেকে এই ভার্সানের ফাইলটি ডাউনলোড করে নিজের অ্যানড্রয়েড ফোনে ইন্সটল করে নিতে হবে।

চলতি বছরের মে মাসে এই বিশেষ ফিচারের প্রচার শুরু করে ফেসবুক। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তার পরই সকল WhatsApp ব্যবহারকারীর জন্যই উপলব্ধ হবে এই আকর্ষণীয় ফিচার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ