বিজ্ঞান-প্রযুক্তি

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভাসমান রোবট

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভাসমান রোবট
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভাসমান রোবট

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে করে অ্যানিমেটেড কার্টুন মুখচ্ছবির একটি পরীক্ষামূলক রোবট পাঠানো হয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে।

সিমন (ক্রু ইন্টারঅ্যাকটিভ মোবাইল কম্পেনিয়ন) নামক এই রোবটটি, মহাকাশচারীদের একজন ‘কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী’ হিসেবে কাজ করবে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বর্তমানে ১৪ জন মহাকাশচারী রয়েছেন।

সিমনের ওজন ৫ কেজি কিন্তু শূন্য মাধ্যাকর্ষণে এটি ভেসে বেড়াতে পারে। মহাকাশচারীদের রোবট সহায়তা করতে পারে কিনা, সেটা বোঝার জন্যই এ প্রচেষ্টা।

ক্যামেরা এবং মাইক্রোফোন সুবিধার এই রোবটটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আলেকজান্ডার গের্ট নামক একজন জার্মান মহাকাশচারীর সঙ্গে কাজ করবে। রোবটটিতে একটি ‘অফলাইন’ বাটন-ও রয়েছে, যা গোপনীয়তার মুহূর্তে গের্টকে পৃথিবীর সার্ভারে অডিও স্ট্রিমিং এড়ানোর সুবিধা দেবে।

সম্প্রতি মহাকাশচারীদের জন্য খাদ্য ও পানিসহ প্রায় ২.৭ টন ওজনের পণ্যসম্ভার নিয়ে রকেট পাঠানো হয়েছে। যার মধ্যে সিমন রোবটটিও রয়েছে।

আইবিএম প্রকৌশলী মেথিয়াস বিনিওক বলেন, ‘বর্তমানে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে, মহাকাশচারীদের দৈনন্দিন কাজকর্মে সময় সাশ্রয়ে সহায়তা করা। কারণ, মহাকাশ স্টেশনে সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে দামি ব্যাপার হচ্ছে সময়।’

ইংরেজিতে কথা বলতে পারদর্শী সিমন। জার্মান ন্যাশনাল স্পেস এজেন্সির জন্য এই রোবটটি তৈরি করেছে আইবিএম এবং এয়ারবাস। মহাকাশচারীদের বৈজ্ঞানিক পরীক্ষায় নিদের্শনা দিতে এবং মৌখিক প্রশ্নগুলোর উত্তর দিতে সক্ষম এই রোবট।

শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ নোয়েল শার্কে বলেন, ‘মহাকাশ ফ্লাইট সহায়তার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার- এই প্রযুক্তিটির একটি সুস্পষ্ট ভালো ব্যবহার।’

তবে তিনি এটাও বলেন যে, সিমনকে তার যোগ্যতা প্রমাণ করতে হবে। শার্কে বলেন, ‘বর্তমানে এটি কেবল পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং যদি এটি কার্যকর না হয়, তাহলে কোনো মহাকাশ সংস্থাই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মতো মূল্যবার জায়গায় বর্জ্য বাড়াতে চাইবে না।’

ডিসেম্বরের ১৩ তারিখে পৃথিবীতে ফেরার কথা রয়েছে সিমনের।

তথ্যসূত্র : বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ