বিজ্ঞান-প্রযুক্তি

১২ কোটি ফেইসবুক ব্যবহারকারীর ডেটা ফাঁস

ফেসবুকের এ্যাপ (ছবি: ভার্জ)
ফেসবুকের এ্যাপ (ছবি: ভার্জ)

ব্যক্তিত্ববিষয়ক কুইজ অ্যাপ ‘নেইমটেস্টস’ ২০১৬ সাল থেকে ব্যবহারকারীদের বিস্তারিত ডেটা তৃতীয় পক্ষের কাছে জমা করছে, এমন তথ্য প্রকাশ করেছেন এক নিরাপত্তা বিশ্লেষক। জার্মান অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান সোশাল সুইটহার্টস নেইমটেস্টস অ্যাপটি বানিয়েছে। ‘হুইচ ডিজনি প্রিন্সেস আর ইউ’-এর মতো কুইজ অ্যাপগুলো বানিয়ে সেগুলো বিভিন্ন সামাজিক মাধ্যমে ছেড়ে থাকে এই প্রতিষ্ঠানটি।

নিরাপত্তা গবেষক ইন্টি দি সিউকেলায়ার জানান, দুনিয়ার কাছে নিজেদের দায়িত্ববোধ প্রকাশ করতে ফেইসবুক ১০ এপ্রিল ডেটা অপব্যবহার নিয়ে একটি বাউন্টি প্রোগ্রাম ঘোষণা করে। এরপর তিনি বিশ্বের সবচেয়ে বড় সামাজিক প্ল্যাটফর্মটির ডেটা অপব্যবহার খোঁজা শুরু করেন, বলা হয়েছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ-এর বৃহস্পতিবারের প্রতিবেদনে।

এই গবেষক বলেন, নিজের বন্ধুরা ব্যবহার করছেন এমন তৃতীয় পক্ষের অ্যাপগুলো নিয়েই তিনি তার সন্ধান শুরু করেন।

ওই প্রতিবেদনের সূত্রমতে, কুইজগুলোর যে ক্ষতিকর উপায়ে ডেটা নেওয়ার নজির রয়েছে তা তিনি জানতেন। তারপর তিনি প্রথমবারের মতো নেইমটেস্টস ডটকম নামের ব্র্যান্ড থেকে একটি ফেইসবুক কুইজে অংশ নেন। জলদিই তিনি বুঝতে পারেন যে প্রতিষ্ঠানটি ফেইসবুক ব্যবহারকারীদের ডেটা “কোনো তৃতীয় পক্ষের” কাছে দিয়ে দিচ্ছে।

ফাঁস হওয়া ডেটার মধ্যে নাম, জন্মতারিখ, পোস্ট, স্ট্যাটাস, ছবি, বন্ধুদের তালিকা রয়েছে। এমনকি কোনো ব্যবহারকারী অ্যাপ মুছে ফেলার পরও তাদের ডেটা ফাঁস হচ্ছিল বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ