বিজ্ঞান-প্রযুক্তি

গুগল পিক্সেল ৩ ফোনের ছবি ও স্পেক ফাঁস

আসছে গুগল পিক্সেল ৩ ও পিক্সেল ৩ এক্সএল
আসছে গুগল পিক্সেল ৩ ও পিক্সেল ৩ এক্সএল

অনলাইন পোর্টাল ওয়ানলিকস ও মাই স্মার্ট প্রাইস এর একটি লেখা থেকে গুগল এর অত্যন্ত প্রত্যাশিত পিক্সেল ৩ স্মার্টফোনটির কিছু ছবি ও স্পেসিফিকেশন আবার ফাঁস হয়েছে এবং স্পেক দেখে অনুমান করা যায় যে, ফোনটির সেরা বৈশিষ্ট্য তার ক্যামেরা নাও হতে পারে। অ্যালফাবেট মালিকানাধীন গুগল কয়েক মাসের মধ্যেই পিক্সেল ৩ ও পিক্সেল ৩ এক্সএল ফোনদুটি উন্মুক্ত করবে। একই সঙ্গে উন্মুক্ত হবে সর্বশেষ অ্যান্ড্রয়েড পি অপারেটিং সিস্টেম।

ফাঁস হওয়া ছবিতে দেখা যাচ্ছে, পিক্সেল ৩ এক্সএল এর ডিসপ্লের উপরে আইফোনের মত একটি কালো নচ রয়েছে এবং দুটি ফোনের পিছনে সিঙ্গেল ক্যামেরা দেখা গিয়েছে।

এই নচে দুটি ডুয়াল ফ্রন্ট ক্যামেরা দেখা যাচ্ছে। যদিও এর মধ্যে একটি হয়তো অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার। ফোনের পেছনে সিঙ্গেল ক্যামেরা থাকছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও কোম্পানির লোগোও পেছনের দিকেই রয়েছে।

ফোনের নিচে থাকবে সিম ট্রে ও ইউএসবি টাইপ-সি পোর্ট। ভলিউম বাটন ও পাওয়ার বাটন ফোনের বাঁ দিকে থাকবে।

ডিসপ্লে নচ বাদ দিলে পিক্সেল ৩ এক্সএল ফোনের ডিজাইনের সঙ্গে পিক্সেল ৩ ফোনের ডিজাইনে কোন তফাৎ নেই। এই ফোনের সামনেও দুটি ক্যামেরা সেন্সর ও দুটি ফোনেই নীচেই স্টেরিও স্পিকার থাকবে বলে জানা গিয়েছে।

স্পেসিফিকেশন থেকে জানা গিয়েছে, ফোন দুটিতে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে হিসাবে পিক্সেল ৩ ফোনে ৫.৩৪ ইঞ্চি ব্যবহার করা হলেও, পিক্সেল ৩ এক্সএল এ ৬.৩ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হতে পারে।

সূত্র: ডেইলি এক্সপ্রেস, ভিডিও: টেক-ইটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ