বিজ্ঞান-প্রযুক্তি

চাঁদের উল্টো পিঠে অভিযান চালাবে ভারত

চাঁদের উল্টো পিঠে অভিযান চালাবে ভারত
চাঁদের উল্টো পিঠে অভিযান চালাবে ভারত

প্রথমবারের মত চাঁদের অন্ধকার অংশে মহাকাশ অভিযানের জন্য নভোযান পাঠাবে ভারত। নতুন এই ইতিহাসের জন্ম দিতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

চাঁদের এক পিঠ আলোকিত, অন্য পিঠ অন্ধকার। বরাবরই সবাই মহাকাশযান পাঠিয়েছে চাঁদের আলোকিত পিঠে। তবে এই প্রথম পৃথিবীর কোনো দেশ পাড়ি জমাচ্ছে চাঁদের অন্ধকার পিঠে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এ বছরের অক্টোবরে মহাকাশযানটি চাঁদের উদ্দেশে যাত্রা করবে। যানটি চাঁদের মাটিতে নেমে ১৪ দিন ধরে ৪০০ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট অঞ্চলজুড়ে তল্লাশি চালিয়ে নমুনা ও তথ্য সংগ্রহের কাজ করবে। চাঁদে পানির চিহ্ন খোঁজার পাশাপাশি হিলিয়াম-৩ এরও সন্ধান চালাতে চান মহাকাশ গবেষকরা।

চাঁদের মাটিতে এই আইসোটোপের সন্ধান পাবে যারা, তারা বিরাট শক্তি অর্জন করবে। যদিও ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা চাঁদের পিঠে এ ধরনের অভিযানের উদ্দেশ্য হিসেবে কেবল ব্যবসায়িক মনোবৃত্তিকে দেখতে চান না।

রাকেশ শর্মা গণমাধ্যমকে জানান, ‘আমি চাই, ভারত দেখিয়ে দিক যে আমরা জনসাধারণের ভালোর জন্য কীভাবে স্পেস টেকনোলজিকে কাজে লাগাতে পারি।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ