বিজ্ঞান-প্রযুক্তি

নতুন স্যামসাং ফোনে যুক্ত হবে ফেইস-স্ক্যানিং প্রযুক্তি

ফেস স্ক্যানিং এর মত অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত হবে ফোনে
ফেস স্ক্যানিং এর মত অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত হবে ফোনে

সম্প্রতি বায়োমেট্রিক ক্যামেরার জন্য একটি পেটেন্ট অনুমোদন পেয়েছে ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। ২০১৪ সালে মার্কিন পেটেন্ট অফিসে এই আবেদন জমা দেয় তারা।

প্রযুক্তি সাইট সিনেটের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়। ঠিক কবে নাগাদ স্যামসাং স্মার্টফোনে এই ফিচার দেখা যাবে তা এখনও স্পষ্ট নয়। অগাস্ট মাসে গ্যালাক্সি নোট ৯ উন্মোচনের কথা রয়েছে স্যামসাংয়ের। এই ডিভাইসটিতেও দেখা যেতে পারে নতুন ফেইস স্ক্যানিং প্রযুক্তি। গ্যালাক্সি নোট ৯-এর স্টাইলাস পেনে ব্লুটুথ যোগ করা হবে বলেও গুজব রয়েছে।

২০১৯ সালের স্যামসাং স্মার্টফোনে ফেইস স্ক্যানিং প্রযুক্তি যোগ করার সম্ভাবনাই বেশি।

৩ডি ফেইস রিকগনিশনের পাশাপাশি আইরিস রিকগনিশন থাকবে এই প্রযুক্তিতে। অন্ধকারেও কাজ করবে এই প্রযুক্তি। আর চোখের নড়াচড়া পর্যবেক্ষণ করবে এটি-- খবর পেটেন্টলি অ্যাপলের।

অ্যাপলের পাশাপাশি অপ্পো ফাইন্ড এক্স এবং শিয়াওমি এমআই ৮ এক্সপ্লোরার এডিশন ডিভাইসে ৩ডি ফেইস রিকগনিশন প্রযুক্তির ব্যবহার দেখা গেছে। আইফোন X-এর মতোই মুখের ৩ডি কাঠামো স্ক্যানিং করে থাকে ফোন দু’টি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ