বিজ্ঞান-প্রযুক্তি

শাওমি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল বাংলাদেশে

দেশে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক কার্যকর শুরু করেছে শাওমি
দেশে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক কার্যকর শুরু করেছে শাওমি

একটি ইভেন্টে ঘোষণার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে চীনভিত্তিক ডিভাইস নির্মাতা শাওমি। রাজধানীতে ‘হ্যালো বাংলাদেশ’ নামের এক ইভেন্টে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। বাংলাদেশে এখন থেকে সরাসরি ব্যবসা পরিচালনা করবে শাওমি।

পাশাপাশি গতকাল রেডমি এস২ নামের নতুন স্মার্টফোন উন্মোচন করেছে শাওমি। ডিভাইসটির দুটি সংস্করণ আনা হয়েছে। এগুলোর দাম যথাক্রমে ১৪ হাজার ৯৯৯ ও ১৭ হাজার ৯৯৯ টাকা। ২৬ জুলাই থেকে পরবর্তী দুই সপ্তাহ অনলাইন স্টোর দারাজে পাওয়া যাবে ফোন দুটি। এরপর দেশের সব খুচরা বিক্রয় কেন্দ্র থেকেও ফোন দুটি কেনা যাবে।

শাওমি এতদিন সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেডের (এসইবিএল) মাধ্যমে বাংলাদেশে ব্যবসা করে আসছিল। এখন থেকে এসইবিলের পাশাপাশি সরাসরি ব্যবসা পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সারা বিশ্বে শাওমির কার্যক্রম তুলে ধরেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট ও শাওমি ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক মানু জৈন।

তিনি বলেন, বাংলাদেশের লাখ লাখ এমআই ফ্যানের জন্য আনুষ্ঠানিকভাবে শাওমির ডিভাইস নিয়ে আসতে পারায় আমরা আনন্দিত। বাংলাদেশের স্মার্টফোন বাজারের পরিধি দিন দিন বাড়ছে। আমরা এ পরিধি আরো বাড়াতে চাই। লাখ লাখ মি ফ্যানের ভালোবাসাকে সঙ্গী করে বাংলাদেশের বাজারে শাওমিকে ভালো অবস্থানে নিতে চাই। আনুষ্ঠানিকভাবে বাজারে প্রবেশের মধ্য দিয়ে আমরা সর্বনিম্ন দামে শাওমির সর্বশেষ পণ্য বাংলাদেশে নিয়ে আসতে পারব। আমরা সর্বোচ্চ সেবা দিতে দৃঢ়প্রতিজ্ঞ। এজন্য একটি শক্তিশালী টিম গঠন করা হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ