বিজ্ঞান-প্রযুক্তি

হুয়াওয়ে অনার নোট ১০ আসছে ৩১ জুলাই

হুয়াওয়ে অনার নোট ১০
হুয়াওয়ে অনার নোট ১০

বিশ্বখ্যাত স্মার্টফোন নির্মাতা কোম্পানী হুয়াওয়, তাদের সাব-ব্র্যান্ড অনার সিরিজের নতুন স্মার্টফোন অনার নোট ১০ আসছে ৩১ জুলাই। ডিভাইসটির উন্মোচন উপলক্ষ্যে বেইজিংয়ে এক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

অনার নোট সিরিজের সর্বশেষ ডিভাইস বাজারে এসেছিল ২০১৬ সালের আগস্ট মাসে। পরবর্তীতে অজ্ঞাত কারণে আর অনার নোট ৯ উন্মোচন করতে পারেনি। আর, বিশ্লেষকদের অনুমান, অনার নোট ১০-এর উন্নয়নে দুই বছর লেগে যাওয়ায় ব্র্যান্ডটি অনার নোট ৯ উন্মোচন করতে পারেনি।

বিভিন্ন প্রযুক্তিবিষয়ক সাইট অনার নোট ১০-এর ফিচার নিয়ে তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ফোনটিতে ৬.৯ ইঞ্চি ডিসপ্লে থাকবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি ইএমআইইউআই অপারেটিং সিস্টেমে চলবে।

৬ ও ৮ গিগাবাইট র‌্যামের স্মার্টফোনটিতে ১২৮ কিংবা ২৫৬ গিগাবাইট স্টোরেজ রমের সুবিধা থাকবে। ডিভাইসটিতে সিলিকন কিরিন ৯৭০ প্রসেসর ব্যবহার করা হবে। ডিভাইসটির পিছনে থাকবে ১৬ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা।

অনার নোট ১০ ফোনটিতে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকবে, যা দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপ দেবে। তবে ডিভাইসটির ফিচার ও মূল্য সম্পর্কে ব্র্যান্ডটির পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।

চীনভিত্তিক মাইক্রোব্লগিং সাইট উইবোতে দেয়া এক পোস্টে ডিভাইস উন্মোচনের বিষয়টি নিশ্চিত করেছে অনার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ