বিজ্ঞান-প্রযুক্তি

৮ লাখ টাকায় মিলবে যে এয়ারপড

স্বর্ণের তৈরী এয়ারপড। মূল্য ৮ লক্ষ ৩০ হাজার টাকা
স্বর্ণের তৈরী এয়ারপড। মূল্য ৮ লক্ষ ৩০ হাজার টাকা

ব্রিক নামের একটি কোম্পানি সোনার প্রলেপযুক্ত হিরার ডিজাইন করা একটি এয়ারপড বাজারে ছেড়েছে যার দাম প্রায় ১০ হাজার ডলার (প্রকৃতপক্ষে ৯,৯৯৫ ডলার)। যা বাংলাদেশের টাকায় হিসেব করলে প্রায় ৮ লাখ ৩০ হাজার টাকা। ব্রিক দুই ধরনের এই এয়ারপড বাজারে ছেড়েছে। একটির ৪,৯৯৫ ডলার এবং আরেকটির দাম ৯,৯৯৫ ডলার। প্রথমটি ক্লাসিক এবং দ্বিতীয়টি ডিল্যাক্স। দুটি এয়ারপডই তিনটি রঙে পাওয়া যাবে। গোল্ড, রোজ গোল্ড এবং প্লাটিনাম। আর ক্লাসিক এবং ডিলাক্সের বড় পার্থক্য হচ্ছে হিরার ডিজাইনে।

আমাদের দেশের প্রেক্ষাপটে যেখানে ১ লাখ টাকার মোবাইল ফোনকেই লাক্সারি ধরা হয়, সেখানে লাখের ঘরে এয়ারপডকে কি ধরা হবে? লাখ তো লাখ একেবারে ৮ লাখ!

ডিলাক্সের এয়ারপডে ছোট ছোট হিরা দিয়ে লাইনিং দেয়া আছে যেটা ক্লাসিকে নেই। এয়ারপড এবং এর সুদৃশ্য সোনালি রঙের চার্জিং কেসে ২৪ ক্যারেট গোল্ড কিংবা ১৯ ক্যারেট রোজ গোল্ড কিংবা ৯৫০ প্লাটিনাম দিয়ে কোট বা পলিশ করা এবং এটা ব্রিকের নিজস্ব ল্যাব যা লস অ্যাঞ্জেলেসে অবস্থিত সেখানে করা হয়।

সুতরাং বুঝতেই পারছেন এটা কতটা অভিজাত একটি পণ্য, যার চার্জিং কেসও একই রকম সোনার পলিশ করা। ব্রিকের পণ্য অনেক বেশি দাম মনে হলেও এর পেছনে একটি মহৎ ব্যাপার আছে। ব্রিক তার বিক্রিত পণ্যের মূল্যের ৭% আপনার পছন্দের যেকোনো চ্যারিটিতে দান করে থাকে। অর্থাৎ একটি দামী পণ্য ব্যবহার করলেও সুবিধাবঞ্চিতদেরও পাশে দাঁড়ানো হলো। সে হিসেবে ব্রিকের এই উদ্যোগ বেশ অনন্য।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ