বিজ্ঞান-প্রযুক্তি

দেশের বাজারে আসলে হুয়াওয়ের চার ক্যামেরার ফোন

হুয়াওয়ে নোভা থ্রিআই
হুয়াওয়ে নোভা থ্রিআই

৩য় জেনারেশনের হুয়াওয়ে নোভা থ্রিআই নিয়ে বাজার মাতাতে আসছে বিশ্বখ্যাত স্মার্টফোন ও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। এই বছর এপ্রিল মাসেই হুয়াওয়ে পি২০ প্রো আর হুয়াওয়ে পি২০ লাইট ফোন দুটি বাজারে এনেছিল চিনের কোম্পানিটি।

গতকাল (সোমবার) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে উৎসবমূখর অনুষ্ঠানে নতুন এই হ্যান্ডসেটটি দেশের বাজারে বাজারজাতকরণ শুরু করে হুয়াওয়ে।

নোভা ৩ আই তে রয়েছে ডুয়াল ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা, এই ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সুবিধা থাকবে।

তবে, ফোনের ডিসপ্লের উপরে কালো নচ রয়েছে। এছাড়াও, ফোনটিতে রয়েছে ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ।

অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে আছে কোম্পানির নিজস্ব EMUI ৮.২ স্কিন । নোভা ৩আই তে রয়েছে একটি ৬.৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলপিএস প্যানেল। নোভা ৩আই ফোনের ভিতরে থাকবে হাইসিলিকন কিরিন ৭১০ চিপসেট, ৪ জিবি র‌্যাম আর ১২৮ জিবি স্টোরেজ।

ফোনটিতে ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরার একটি ১৬ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডোরী সেন্সর থাকবে। সেলফি তোলার জন্য থাকতে একটি ২৪ মেগাপিক্সেল ও একটি ২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে।

ফোনটির সাথে জুড়ে দেয়া হয়েছে ৩,৩৪০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

দেশের বাজারে ফোনটি পাওয়া যাবে ২৮ হাজার ৯৯০ টাকায় ।

নোভা ৩আই ফোনকে বাজারের ওয়ানপ্লাস ৬, আসুস জেনফোন ৫ জেট, হুয়াওয়ে পি২০ লাইট , নকিয়া ৬(২০১৮) এর মত ফোনগুলোর সাথে প্রতিযোগিতার সম্মুখিন হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ