বিজ্ঞান-প্রযুক্তি

সেলফি এক্সপার্ট শাওমি’র রেডমি এস২ বাজারে এল

শাওমির সেলফি এক্সপার্ট ফোন রেডমি এস২ (Xiaomi Redmi S2)
শাওমির সেলফি এক্সপার্ট ফোন রেডমি এস২ (Xiaomi Redmi S2)

অবশেষে প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে রেডমি এস২ অবমুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। গতকাল শুক্রবার থেকে অফলাইনে পাওয়া যাবে এই স্মার্টফোনটি। গতকাল শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসরযুক্ত রেডমি এস২ স্মার্টফোনটিতে সেলফি প্রেমীদের কথা বিবেচনা করে রাখা হয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এতে পিক্সেল বিনিং টেকনোলজি এবং শাওমির নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিউটিফাই ফিচার ব্যবহার করা হয়েছে। ফোনের পিছনের দিকে রয়েছে ১২ ও ৫ মেগাপিক্সেলের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন দুটি ক্যামেরা। রেডমি এস২ এর দাম শুরু ১৪,৯৯৯ টাকায়। রেডমি এস২ এর ৫.৯৯ ইঞ্চির ফুল স্ক্রিন ডিসপ্লে রয়েছে।

এই স্মার্টফোনটির দুটি ভার্সনে বাজারে পাওয়া যাবে। ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজযুক্ত ফোনটির মূল্য ধরা হয়েছে ১৪,৯৯৯ টাকা। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজযুক্ত ফোনটি ১৭,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

স্মার্টফোনটির সুরক্ষার জন্য প্রতিটি রেডমি এস-২ বক্সে ভালো মানের একটি কভার (টিপিইউ কেস) থাকবে। রেডমি এস২ তে দুটি সিম কার্ড ও ২৫৬ গিগা পর্যন্ত একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। এতে আইআর ব্লাস্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফেস আনলকিং সুবিধা রয়েছে।

ব্যবহারকারীদের জন্য ৩টি রঙে রেডমি এস২ বাজারে পাওয়া যাবে - গোল্ড, রোজ গোল্ড ও ডার্ক গ্রে। দারাজ ডটকমসহ একশটিরও বেশি মি অথরাইজড স্টোর এবং এক হাজারের বেশি রিটেইল স্টোর থেকে ১৪,০৯৯ টাকা থেকে শুরু করে রেডমি এস২ কিনতে পারবেন গ্রাহকরা।

শাওমির ভাইস প্রেসিডেন্ট এবং শাওমি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মানু জেইন বলেন, ‘সারা বাংলাদেশের বাজারে সর্বনিম্ন দামে আমাদের সবচেয়ে ভালো সেলফি স্মার্টফোন নিয়ে আসতে পারায় খুব ভালো লাগছে। অনলাইনের পাশাপাশি অফলাইনেও রেডমি এস২ অবমুক্ত করার মাধ্যমে স্থানীয় বাজারে শেয়ার বাড়ানোর আশা করছি আমরা। লাখ লাখ মি ফ্যানের ভালোবাসাকে সঙ্গী করে বাংলাদেশের বাজারে শাওমিকে ভালো অবস্থানে নিয়ে যেতে চাই।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ