বিজ্ঞান-প্রযুক্তি

গতকাল হঠাৎ করেই ফেসবুক গায়েব

গতকাল হঠাৎ করেই ফেসবুক গায়েব
গতকাল হঠাৎ করেই ফেসবুক গায়েব

হঠাৎ করেই ফেসবুক ব্যবহারে সমস্যায় পড়েন বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ।

গতকাল রাতে বাংলাদেশ থেকে অনেকেই ফেসবুক ব্যবহার করতে সমস্যায় পড়েন। অনেকের প্রোফাইল লোড হতে সমস্যায় পড়েন।

এ সমস্যা শুধু বাংলাদেশই নয়, বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে ফেসবুক ব্যবহারকারীরা সমস্যায় পড়েন। অনেকেই তাদের সমস্যার কথা খুদে বার্তার সাইট টুইটারে প্রকাশ করেন। ফলে টুইটারে facebookdown ট্রেন্ড উঠে আসে। ডেইলি মেইল ও খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্যবহারকারী ফেসবুকে কোনো পোস্ট দিতে গেলে ‘সরি সামথিং ওয়েন্ট রং’ বার্তা দেখায়।

প্রায় ৪৩ শতাংশ ব্যবহারকারী অভিযোগ করেন, ফেসবুক পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। অনেকে আংশিক অসুবিধার কথা বলেন।

ডাউনডিটেকটর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ইউরোপের বিভিন্ন দেশ ছাড়াও যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় সমস্যা দেখা দেয়। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন পেরু, বাংলাদেশ, ফিলিপাইন ও ব্রাজিলের ফেসবুক ব্যবহারকারীরা। অনেকে প্রোফাইল দেখতে পারেননি। এ ছাড়া ফেসবুকে ছবি দেখতে ও অ্যাপ ব্যবহার করতে সমস্যা হয়।

ঠিক কী কারণে হঠাৎ ফেসবুক গায়েব হয়ে গিয়েছিল, তা জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ। অনেকেই ধারণা করছেন, ফেসবুক হালনাগাদ বা আপডেটের কারণে এ সমস্যা হয়ে থাকতে পারে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ