ছোট, বহনযোগ্য ও পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপ থাকায় ট্যাবলেট ব্যবহারকারীদের মধ্যে অনেক জনপ্রিয়। মূলত: ব্যবহকারী উপযোগিতার কারণে সব স্তরের ব্যবহারীগণ ট্যাবলেটকে বরণ করে নেন। কিন্তু, সর্বশেষ প্রান্তিকে ট্যাবলেট বিক্রির গ্রাফে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে, যার পরিমাণ ৩.৩ কোটি। একেবারেই কম নয়, তবে, এক বছর আগের একই প্রান্তিকের চেয়ে ৫০ লাখ কম।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এর প্রতিবেদন বলেছে, আগের বছর ট্যাবলেট বিক্রি কমছিল এক অঙ্কের সংখ্যায়। এবার তা বেড়ে দাঁড়িয়েছে দুই অঙ্কে। আইডিসি’র তথ্যমতে এই প্রান্তিকে বৈশ্বিক ট্যাবলেট বিক্রি কমেছে ১৩.৫ শতাংশ।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান আইডিসি’র সর্বশেষ প্রতিবেদনের সূত্র উল্লেখ করে ভার্জ জানায়, অন্যান্য প্রতিষ্ঠানের ট্যাবলেট বিক্রি কমলেও এই খাতে কিছুটা উন্নতি করেছে অ্যাপল এবং হুয়াওয়ে। তবে এটাও খুবই সামান্য।
বছরের দ্বিতীয় প্রান্তিকে ট্যাবলেট বিক্রি বেড়েছে শুধু অ্যাপল ও হুয়াওয়ের। বিক্রি বৃদ্ধির দিক থেকে এগিয়ে রয়েছে হুয়াওয়ে। এই প্রান্তিকে হুয়াওয়ের ট্যাবলেট বিক্রি বেড়েছে সাত শতাংশ। যদিও মোট ট্যাবলেট বিক্রির সংখ্যায় এগিয়ে রয়েছে অ্যাপল। দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানের মোট আইপ্যাড বিক্রি হয়েছে ১.১ কোটি।
চলতি বছরই নতুন আইপ্যাড প্রো উন্মোচন করতে পারে অ্যাপল। ধারণা করা হচ্ছে নতুন আইপ্যাড বাজারে আসলে বিক্রি আরও বাড়বে প্রতিষ্ঠানটির।