বিজ্ঞান-প্রযুক্তি

গ্যালাক্সি নোট ৯ উন্মুক্ত হলো

স্যামসাং গ্যালাক্সি নোট ৯
স্যামসাং গ্যালাক্সি নোট ৯

সকল জল্পনা-কল্পনা শেষে অবশেষে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হলো স্যামসাং গ্যালাক্সি নোট ৯। গত বৃহস্পতিবার (৯ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক ইভেন্টে এই ফোনের আনুষ্ঠানিক উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং।

এই ফোনে বড় দু’টি বৈশিষ্ট্য হলো এর শক্তিশালী ৪০০০ এমএএইচ ব্যাটারি, উন্নত স্টাইলাস এসপেন ও বড় ডিসপ্লে। স্যামসাং গ্যালাক্সি নোট ৯ ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের শুরুর দাম ৯৯৯ মার্কিন ডলার এবং ৮ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজের দাম ১ হাজার ২৫০ ডলার।

এই ফোনের অন্যান্য স্পেসিফিকেশনের মধ্যে আছে ৬.৪ ইঞ্চি কোয়াড এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এছাড়া স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরের এই ফোনে আছে ডুয়েল ক্যামেরা সেট আপ। আর ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমে।

আগস্টের ১০ তারিখ থেকে ফোনের প্রি অর্ডার শুরু হবে এবং ২৪ আগস্ট গ্রাহকের কাছে পৌঁছে যাবে নোট ৯ ফোন।

মিডনাইট ব্ল্যাক, অশেন ব্লু এবং লেভেন্ডার পারপেল রঙে এই ফোন পাওয়া যাবে।

সূত্র: গ্যাজেট ৩৬০

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ