ট্রেন্ডি টপ নচ আর ৬.২ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লের স্মার্টফোন, হ্যালিও এস৬০ শিগগিরই দেশের বাজারে আসছে। ফোনটি ১২ আগস্ট, রবিবার থেকে কেনার জন্য প্রি-অর্ডার নেওয়া শুরু হয়েছে।
অ্যানড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমচালিত হ্যালিওর এই স্মার্টফোনটি রয়েছে ১৬ এবং ৫ মেগাপিক্সেলের ডুয়াল ব্যাক ক্যামেরা। আর, ফ্রন্ট ক্যামেরাতে যুক্ত করা হয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
চার গিগাবাইট র্যাম এবং ২.০ গিগাহার্জ এআই অক্টাকোর প্রসেসর সম্বলিত এই ফোনটিতে স্টোরেজে হিসাবে থাকবে ৬৪ গিগাবাইট রম।
স্মার্টফোনটিতে ৩,০০০ এমএএইচের লি-পলিমার ব্যাটারি সংযুক্ত করা হয়েছে। দীর্ঘ চার্জ ধরে রাখার জন্য এতে ইন্টেলিজেন্ট পাওয়ার সেভিং সুবিধা থাকবে,যা দিবে সারাদিন চার্জ থাকার নিশ্চয়তা।
ফোনটি কেনার জন্য ১২ আগস্ট থেকে প্রি-অর্ডার করা যাবে এবং প্রি-বুকিং গিফট হিসেবে পাওয়া যাবে জেবিএল ব্র্যান্ড-এর একটি অরিজিনাল ব্লুটুথ স্পিকার। প্রি-বুকিং এর জন্য www.helio-bd.com এই লিংকে যেতে হবে। প্রি-বুকিং করার পর গ্রাহককে ২৪ ঘণ্টার মধ্যে নির্ধারিত আউটলেট এ গিয়ে দুই হাজার টাকা জমা দিয়ে প্রি-বুকিং কনফার্ম করতে হবে। স্মার্টফোনটি বাজারে আসা মাত্র গ্রাহক যেই আউটলেটে প্রি-বুকিং কনফার্ম করেছেন সেখান থেকেই বাকি টাকা দিয়ে হ্যান্ডসেটটি সংগ্রহ করে নিতে পারবেন।
হ্যান্ডসেটটির দাম রাখা হচ্ছে ২৫,৯৯০ টাকা।