অপো’র অফিশিয়াল ওয়েবসাইটে অপো এফ৯ সিরিজের ডিসপ্লেতে নতুন প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে। অপো এই প্রযুক্তিকে ‘ওয়াটারড্রপ স্ক্রিন’ নামে অবহিত করছে। অপো’র ঘোষণার মধ্য দিয়ে শিগগির অপো এফ৯ ও এফ৯ প্রো স্মার্টফোন উন্মুক্ত হওয়ার কথাও জানিয়েছে। তারা অপো এফ৯ প্রো ফোনের টিজারও প্রকাশ করেছে।
ওয়াটারড্রপ ডিজাইনটির ফলে স্ক্রিনসাইজ সবচেয়ে বেশী জায়গা পাওয়া যাবে এবং একটি বিন্দুতে রিসিভার, ক্যামেরা এবং লাইট সেন্সর থাকছে যার ফলে ইউজারগণ স্ক্রিনে আরও বেশী কন্টেন্ট দেখতে পাবেন।
১৯.৫ / ৯ এই অনুপাতের ওয়াটারড্রপ স্ক্রিন ৯০.৮% ইউজারকে দিবে আরও সুন্দর এবং বর্ধিত স্ক্রিনের অভিজ্ঞতা। এছাড়াও অপো এফ ৯ এ থাকছে একটি নতুন সাউন্ড চ্যানেল। ওয়াটারড্রপ ডিজাইনের ফলে এই ফোনটি ধরতে এবং দেখতে সুবিধাজনক হবে গ্রাহকদের জন্য। এর ফ্রন্ট ক্যামেরাটিও স্ক্রিনের সাথে ইন্টিগ্রেট করা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশের বাজারেও অপো এফ ৯ ফোনটি উন্মুক্ত করা হবে। অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং এ ব্যাপারে বলেছেন, “বাংলাদেশের বাজারে অপো এফ৯ ফোনটি একটি নতুন দিগন্তের সুচনা করবে। ওয়াটারড্রপ স্ক্রিন ছাড়াও গ্রাহকদের জন্য আরও চমক থাকছে এই ফোনটিতে।”