তাইওয়ানের টেক জায়েন্ট আসুস সম্প্রতি আরওজি জেফ্রাস এস সিরিজের দু’টি গেমিং ল্যাপটপ উন্মোচন করেছে। এই মডেল দুটি হল জিএক্স৫৩১জিএস আর জিএক্স৫৩১ জিএম। উইন্ডোজ ১০ হোম বা ইউন্ডোজ ১০ প্রো অপারেটিং সিস্টেম চালিত এই ল্যাপটপে থাকবে ৮ জিবি জিডিডিআর ভির্যাম গ্রাফিক্স চিপ আর পাওয়ারফুল স্পিকার। আর, এর সাথে থাকছে সার্টিফায়েড ভিআর রেডি নতুন আরওজি জেফ্রাস এস ল্যাপটপ।
স্পেসিফিকেশন
আসুস আরওজি জেফ্রাস এস ল্যাপটপে সরু বেজেল ব্যবহার করেছে আসুস। এতে একটি ১৫.৬ ইঞ্চি ফুলএইচডি আইপিএস ডিসপ্লে থাকবে। ১৪৪ এইচজেট রিফ্রেশ রেটের এই ডিসপ্লের রেসপন্স টাইম মাত্র ৩ মিলি সেকেন্ড। এর সাথেই পরিপূর্ণ এসআরজিবি কালার সাপোর্ট করবে এই ডিসপ্লে।
৮ জেনারশন ইন্টেল কোর আই ৭-৮৭৫০ এইচ প্রসেসার ব্যবহার হয়েছে ল্যাপটপের দুটি মডেলেই। এর সাথেই থাকছে ৮ জিবি ডিডিআর৪ র্যাম; আর এই র্যাম ১৬ জিবি আথবা ২৪ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। এছাড়াও স্টোরেজ হিসাবে এই ল্যাপটপে দুটি ৫১২ জিবি এসএসডি ব্যবহার করা হয়েছে।
গেমিং কম্পিউটারের অন্যতম প্রধান অনশ গ্রাফিক্স কার্ড। আসুস আরওজি জেফ্রাস এস ল্যাপটপের জিএস মডেলে ৮ জিবি জিডিডিআর৫ ভির্যামসহ এনভিডিয়া জিওফারস জিটিএক্স১০৭০ গ্রাফিক্স কার্ড ব্যবহার হয়েছে। আর জিএম মডেলে ৬ জিবি জিডিডিআর৫ ভির্যামসহ ব্যবহার হয়েছে এনভিডিয়া জিওফারস জিটিএক্স১০৬০ গ্রাফিক্স কার্ড। এর সাথেই ব্যাকলিট কি-বোর্ড ব্যবহার করেছে আসুস।
ল্যাপটপ দু’টি বাজারে আনার ঘোষণা দিলেও আরওজি জেফ্রাস এস ল্যাপটপ কবে থেকে বাজারে কিনতে পাওয়া যাবে, বা, এদের মূল্য কেমন হবে, সেই বিষয়ে কোন তথ্য জানায়নি কোম্পানি।