যুক্তরাজ্যভিত্তিক ইন্স্যুরেন্স কোম্পানি ইন্সুরেন্সটুগো এর গবেষণায় সম্প্রতি জানা গেছে, টয়েলেট আসনের চেয়ে ১০ গুণ বেশি জীবাণু থাকে স্মার্টফোনে। প্রতিষ্ঠানটির গবেষণায় অংশগ্রহণকারীদের এক-তৃতীয়াংশ কখনো স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারই করেননি। প্রতি ছয় মাসে দেশটির ২০ জনের মধ্যে মাত্র একজন স্মার্টফোন পরিষ্কার করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জনপ্রিয় তিন স্মার্টফোন গ্রাহকদের নিয়ে এই গবেষণা চালানো হয়। এর মধ্যে রয়েছেন অ্যাপল আইফোন, স্যামসাং গ্যালাক্সি এবং গুগল পিক্সেল ব্যবহারকারী। গবেষণায় বায়ুজীবী ব্যাকটেরিয়া, ছত্রাক এবং জীবাণুর বাসস্থান পরীক্ষা করা হয়েছে।
জীবাণুর বাসস্থান যদি প্রতি বর্গসেন্টিমিটারে একক শূন্য হয় তবে এটি আক্রান্ত নয় বলে ধরা হয়। স্মার্টফোন পর্দায় এই এককের পরিমাণ পাওয়া গেছে ২৫৪.৯, যেখানে টয়লেট আসন ও ফ্লাশ-এ এককের পরিমাণ মাত্র ২৪।
স্মার্টফোনের এই জীবাণু কীভাবে ত্বক এবং স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে পারে সে বিষয়ে এলিট অ্যাসথেটিকস-এর ড. শিরিন লাখানি বলেন, “আমাদের স্মার্টফোন আসলেই ত্বক নোংরা হওয়া এবং ত্বকের সমস্যার বড় মাধ্যম, যা ব্রণের কারণ।”
গবেষণার জন্য প্রতিষ্ঠানটি তিনটি স্মার্টফোন নিয়ে পরীক্ষা চালিয়েছে। এগুলো হলো-আইফোন ৬, স্যামসাং গ্যালাক্সি ৮ ও গুগল পিক্সেল।