বিজ্ঞান-প্রযুক্তি

গুগল প্লাস বন্ধ হতে চলেছে!

গুগল প্লাস বন্ধ হতে চলেছে!
গুগল প্লাস বন্ধ হতে চলেছে!

গুগল ফ্রান্স তাদের অফিসিয়াল গুগল প্লাস পেজ বন্ধ করার ঘোষণা দিয়েছে। গত কয়েক বছর ধরে শেয়ারবাজারে গুগল প্লাসের শেয়ারের দাম নিম্নমুখী ছিল। এছাড়া অন্যান্য সোশ্যাল মিডিয়ার সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছিল না গুগলের এই সামাজিক যোগাযোগ মাধ্যম।

গুগল ফ্রান্স এক পোস্টে লিখেছে, চলতি সপ্তাহে গুগল প্লাস সেবা বন্ধ হচ্ছে। আরও বিস্তারিত আপডেট পেতে এ পেজের অনুসারীদের ফেসবুক ও টুইটার পেজ অনুসরণ করতে বলা হয়েছে।

তবে কি কারণে এমন ঘোষণা তা বলা হয়নি ওই পোস্টে। কারণ না বলা হলেও ওই পেজ বন্ধের কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে। গুগল ফ্রান্স তাদের গুগল প্লাস পেজে পোস্ট করা প্রায় বন্ধ করে দিয়েছে। পেজটিতে সর্বশেষ ৪৬ সপ্তাহ আগে পোস্ট করা হয়েছিল।

ফ্রান্সে গুগল প্লাসে বন্ধের ঘোষণার পর প্রযুক্তি বিশেষজ্ঞরা ধারণা করছেন, একটি দেশে গুগল প্লাস পেজ বন্ধের ঘোষণার পর অন্যান্য দেশেও পেজ বন্ধের ঘোষণা আসতে পারে।

২০১১ সালে যাত্রা শুরু করে গুগল প্লাস। জিমেইল অ্যাকাউন্ট খোলার সাথে সাথে গুগল প্লাসেও ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে যেত। এমন কৌশলের পর গুগলের এ সেবাটি বন্ধ হওয়ার পথে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ