বিজ্ঞান-প্রযুক্তি

প্রতিদ্বন্দীদের থেকে গুগল ওয়ান এ কি কি সুবিধা পাবেন?

স্টোরেজ সেবায় গুগলকে সুবিধা এনে দিবে, গুগল ওয়ান
স্টোরেজ সেবায় গুগলকে সুবিধা এনে দিবে, গুগল ওয়ান

গত মে মাসে নতুন নামে গুগল ড্রাইভের ক্লাউড স্টোরেজ সেবা ‘গুগল ওয়ান’ নামে চালু হয়েছে। আর, একই সাথে সাশ্রয়ী দামে গ্রাহককে স্টোরেজ সেবা দেওয়ার ঘোষণা আসে।

সম্প্রতি প্রযুক্তি বিষয়ক ব্লগ থেকে জানা যায়, ক্লাউড স্টোরেজের জন্য গুগল ওয়ান একটি সহজ প্ল্যান। এটি গ্রাহকদেরকে কিছু বাড়িতে সুবিধা দিবে। জিমেইল, গুগল ড্রাইভ ও ফটোজে এখন যেভাবে সুবিধা পাওয়া যায় এটাও ঠিক একই রকম হবে। গুগল ওয়ানে এর বাইরেও কিছু অতিরিক্ত সুবিধা থাকবে।

গুগল ওয়ানে দামের কাঠামো হতে পারে:

  1. ১৫ জিবি ফ্রি
  2. ১০০ জিবি ১.৯৯ প্রতি মাসে
  3. ২০০ জিবি ২.৯৯ ডলার
  4. ২ টিবি ৯.৯৯ মার্কিন ডলার (পূর্বে ১৯.৯৯ ডলার ছিল)

এতে বাড়তি সুবিধা হিসেবে থাকছে:

  1. গুগল প্লে ক্রেডিট
  2. নির্দিষ্ট হোটেলে লেনদেন সুবিধা
  3. ফ্যামিলি শেয়ারিং
  4. গুগল ওয়ান অ্যাকাউন্টে পরিবারের পাঁচ সদস্য যুক্ত হতে পারবে।

নতুন সেবায় ১০০ গিগাবাইট স্টোরেজের মূল্য ধরা হয়েছে প্রতি মাসে ১.৯৯ ডলার, ২০০ গিগাবাইটের মূল্য ২.৯৯ ডলার এবং ২ টেরাবাইট স্টোরেজের মূল্য মাসে ৯.৯৯ ডলার। বর্তমানে যারা ১ টেরাবাইট স্টোরেজ ব্যবহার করছেন তারা বিনামূল্যে ২ টেরাবাইট পাবেন।

এছাড়াও যদি এর বেশি স্টোরেজ প্রয়োজন হয় তবে ২০ টেরাবাইট ও ৩০ টেরাবাইটের প্যাকেজও দেবে গুগল। তবে সে ক্ষেত্রে প্রতি মাসে ব্যয় করতে হবে যথাক্রমে ৯৯.৯৯ ও ২৯৯.৯৯ মার্কিন ডলার।

লাইফহ্যাকারের এক পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের সব পেইড ব্যবহারকারীর জন্য গুগল ওয়ান আগস্ট থেকে উন্মুক্ত করা হয়েছে। এটা এখন ক্লাউড সেবাগ্রহীতাদের কাছে প্রতিযোগিতা বাড়িয়ে দেবে।

এছাড়াও, গুগল ওয়ান শেয়ারড্‌ এ্যাকাউন্ট হিসাবে ব্যবহার করা যাবে, যা কিনা সাবসক্রাইবাররা তাদের এ্যাকাউন্টকে এক বা একাধিক ব্যক্তির সাথে মিলে-মিশে ব্যবহার করতে পারবেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ