বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বজুড়ে এলো ফেসবুক ওয়াচ

ফেসবুক ওয়াচ
ফেসবুক ওয়াচ

বিশ্বব্যাপী নিজেদের ভিডিও সেবা `ওয়াচ' আনছে ফেসসবুক। ইউটিউবের মতো ভিডিও স্ট্রিমিং সেবাগুলোর সঙ্গে পাল্লা দিতে বিনোদন, সংবাদ আর ক্রীড়াবিষয়ক মূল ভিডিও কনটেন্ট সম্প্রচার সেবা দিতে যুক্তরাষ্ট্রে প্রথমে এই সেবা আনে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি। এর এক বছর বিশ্বব্যাপী এ সেবা আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ফেসবুকের হেড অফ ভিডিও ফিজি সিমো বলেন, ভিডিও দেখা একটি সামাজিক কার্যক্রম হতে পারে এমন একটি ধারণার ওপর ওয়াচ সেবা আনা হয়েছিল। এরপর ভিড় থাকা এ বাজারে ওয়াচ সত্যিই একটি গতি পেয়েছে।

তিনি বলেন, ‘প্রতি মাসে যুক্তরাষ্ট্রে পাঁচ কোটিরও বেশি মানুষ অন্তত এক মিনিট ওয়াচ ভিডিওগুলো দেখতে ওয়াচ প্ল্যাটফর্মে আসেন, আর ২০১৮ সালে শুরুর পর ফেসবুক ওয়াচে ব্যবহারকারীর মোট ব্যয় করা সময় ১৪ গুণ বেড়েছে।’

ফেসবুক জানিয়েছে, যোগ্য নির্মাতারা বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্র ছাড়াও ব্রিটেন, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে তাদের ভিডিও দিয়ে অ্যাড ব্রেকসের মাধ্যমে অর্থ আয় করতে পারবেন। সেসঙ্গে আরও অনেক দেশেও এ সুবিধা আসছে। সিমো বলেন, প্রকাশকরা প্ল্যাটফর্মটির স্বয়ংক্রিয় ভিডিও বিজ্ঞাপনী ব্যবস্থায় ‘অর্থপূর্ণ আয়’ করতে পারছেন।

এ বিজ্ঞাপনী আয়ের ৫৫ শতাংশ পাবেন ভিডিও নির্মাতা আর ৪৫ শতাংশ পাবে ফেসবুক, একই অনুপাত এতদিন যুক্তরাষ্ট্রেও ছিল বলে জানান সিমো। অ্যাড ব্রেকস সুবিধা পেতে প্রকাশকদের অবশ্যই ১০ হাজারের বেশি ফলোয়ার থাকতে হবে আর শেষ দুই মাসে অন্তত এক মিনিট করে মোট ৩০ হাজারের বেশি ভিউ আছে এমন তিন মিনিটের ভিডিও থাকতে হবে বলে জানিয়েছে ফেসবুক।

সূত্র: রয়টার্স

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ