বিজ্ঞান-প্রযুক্তি

উইন্ডোজ ১০ এর নতুন আপডেট আসছে

উইন্ডোজ ১০ এর নতুন আপডেট অক্টোবরে আসছে
উইন্ডোজ ১০ এর নতুন আপডেট অক্টোবরে আসছে

নিয়মিত বিরতিতে উইন্ডোজ ১০ এর পরবর্তী আপডেট আনার মাইক্রোসফটের ঘোষণার প্রতিফলন দেখা গিয়েছে বার্লিনে ২০১৮ আইএফএ তে মাইক্রোসফটের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট রোয়্যান সোনস ঘোষণার মধ্য দিয়ে। চলতি বছরের অক্টোবরে উইন্ডোজ ১০-এর নতুন আপডেট আনার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।

এই আপডেটের পুঙ্খানুপুঙ্খ ফিচারগুলো এখনও প্রকাশ করা না হলেও, উইন্ডোজ ১০ এর এই নতুন আপডেট সময়মত পেতে শুরু করবে পৃথিবীর প্রায় ৭০ কোটি উইন্ডোজ ১০ কম্পিউটার।

বার্লিনের ঐ ইভেন্টে উইন্ডোজ ১০ ভিত্তিক লেনোভো ইয়োগা সি৬৩০, ইয়োগা বুক সি ৯৩০ এর মতো ডিভাইস প্রদর্শন করা হয়। তবে কোম্পানি জানিয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই নতুন উইন্ডোজ ১০ আপডেট সম্পর্কে আরও তথ্য জানা যাবে।

শুক্রবার এক ব্লগ পোস্টে মাইক্রোসফট-এর কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট রোয়্যান সোনস বলেন, “এই আপডেটের মাধ্যমে উইন্ডোজ ১০ চালিত ৭০ কোটির বেশি ডিভাইসে আমরা নতুন ফিচার ও উন্নতি নিয়ে আসবো, যা গ্রাহককের তাদের সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবে।”

এই আপডেটে ঠিক কোন ফিচার যোগ হবে তা জানা না গেলেও জানা গিয়েছে নতুন ‘ডার্ক মোড’ যোগ হতে চলেছে। এই ডার্ক মোড ফাইল এক্সপ্লোরারে কাজ করবে।

চলতি বছরের এপ্রিলে সর্বশেষ উইন্ডোজ ১০ আপডেট এনেছিল মাইক্রোসফট।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ