বিজ্ঞান-প্রযুক্তি

হুয়াওয়ের অনার ৭এস এই সপ্তাহে আসছে

হুয়াওয়ে অনার ৭এস (Huawei Honor 7S)
হুয়াওয়ে অনার ৭এস (Huawei Honor 7S)

চীনের হ্যান্ডসেট মোবাইল সেট প্রতিষ্ঠান হুয়াওয়ের তাদের অনার সিরিজের নতুন একটি মডেল বাজারে ছেড়েছে। মডেলটির নাম অনার ৭এস। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এই ফোন ভারতে উন্মোচন হবে। ঘোষণার সাথে সাথে তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও অনার ৭এস টিজার দেখানো হয়েছে।

৫.৪৫ ইঞ্চি এইচডিপ্লাস ডিসপ্লের অনার ৭এস ফোনে থাকবে একটি কোয়াডকোর মিডিয়াটেক এমটি৬৭৩৯ চিপসেট, ২ জিবি র‌্যাম আর ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। অবশ্যই হুয়াওয়ে জানিয়েছে, ফোনের স্টোরেজ ব্যবহারকারীগণের প্রয়োজনে এসডি কার্ড এর মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

ছবি তোলার জন্য অনার ৭এস এ থাকছে ১৩ মেগাপিক্সেল সেন্সর, যার সাথে রয়েছে পিডিএএফ অটোফোকাস ফিচার সমৃদ্ধ এলইডি ফ্ল্যাশ। এর সাথেই একটি ৫ মেগাপিক্সেল সেন্সর থাকবে। আর, সেলফি-প্রেমীদের জন্য থাকবে ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

হুয়াওয়ের অনার ৭এস এর ডিসপ্লের সাথে মানানসই একটি ৩,০২০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি জুড়ে দেয়া হয়েছে।

অপারেটিং সিস্টেম হিসেবে অনার ৭এস এ দেয়া হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন ৮.১ অরিও।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ