বিজ্ঞান-প্রযুক্তি

বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচার শুরু, দেখানো হবে সাফ ফুটবল

বঙ্গবন্ধু স্যাটেলাইট
বঙ্গবন্ধু স্যাটেলাইট

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে মঙ্গলবার আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হচ্ছে। বাংলাদেশ টেলিভিশন বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে পাওয়া তরঙ্গ ব্যবহার করে বিকেল ৪টা থেকে সাফ ফুটবলের খেলা সম্প্রচার শুরু করবে।

গতকাল সোমবার সাফ ফুটবলের আনুষ্ঠানিকতার কিছু অংশ বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বিটিভি সফলভাবে পরীক্ষামূলকভাবে সম্প্রচার করেছে। মঙ্গলবার বিকেল ৪টা থেকে সাফ ফুটবলের সব খেলা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার করা হবে। এটাই বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করে প্রথম সম্প্রচার।

স্যাটেলাইটটি মহাকাশে স্থান করে নেয়ার পর থেকে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে বিসিএসসিএল-এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, এখন আমাদের সামনে চলার সময় এসেছে। আমরা আগামী দুই সপ্তাহ পরীক্ষামূলক সম্প্রচারের মাধ্যমে বিএস-১-এর কাযর্ক্রম অবলোকন করব।

স্থানীয় স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোর প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, বিসিএসসিএলের প্রকৌশলীরা তাদের সঙ্গে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের ব্যাপারে কাজ করছেন। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সংযোগের জন্য তাতে অন্যান্য স্যাটেলাইট থেকে কিছু যন্ত্রপাতি স্থাপন করা প্রয়োজন।

তিনি আরো বলেন, এ স্যাটেলাইটের প্রস্তুতকারী প্রতিষ্ঠান থ্যালেস অ্যালিনিয়া স্পেস এখনো বিসিএসসিএলের কাছে দুটি গ্রাউন্ড স্টেশনের নিয়ন্ত্রণ হস্তান্তর করেনি। এ দুই গ্রাউন্ড স্টেশনের প্রাথমিকটি গাজীপুরে আর মাধ্যমিকটি রাঙামাটিতে অবস্থিত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ