বিজ্ঞান-প্রযুক্তি

ফাঁস করা হয়েছে ওয়ান প্লাস ৬টি এর ফিচার

ওয়ানপ্লাস ৬টি’র পিছনে ৩ ক্যামেরা থাকার কথা শোনা যাচ্ছে!
ওয়ানপ্লাস ৬টি’র পিছনে ৩ ক্যামেরা থাকার কথা শোনা যাচ্ছে!
প্রতি বছরের মত এবারও চাইনিজ টেক জায়ান্ট ‘ওয়ান প্লাস’ বাজারে আনছে দু’টো স্মার্টফোন। তবে বছরের প্রথমার্ধেই প্রতিষ্ঠানটি উন্মোচন করেছিল ওয়ান প্লাস ৬। ধারাবাহিকতা রক্ষায় ওয়ান প্লাস ৬ এর উন্নত ও নতুন সংস্করণ ওয়ান প্লাস ৬ টি অক্টোবরে রিলিজ করবে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে অনলাইনে ফাঁস করা হয়েছে ওয়ান প্লাস ৬টি এর একাধিক তথ্য। সম্প্রতি এক রিপোর্টে প্রকাশ করা হয়েছে এই স্মার্টফোনটির রিটেল বক্স। বরাবরের মতো এই বক্সটিতেও উল্লেখ ছিল স্মার্টফোনটির কিছু বিশেষ ফিচার্স। উক্ত ছবিতে ফাঁস করা হয়েছে ওয়ান প্লাস ৬টি এর আকর্ষণীয় ফিচার্স সমূহ। সম্প্রতি প্রকাশিত এই বক্সটিতে উল্লেখ করা হয়েছে, ওয়ান প্লাস ৬টি স্মার্টফোনে ডিসপ্লের উপর থাকবে ওয়াটার ড্রপ নচ। এছাড়া বর্তমানের বেশ আলোচিত ফিচার ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের নিরাপত্তা সুবিধাও থাকছে এতে। কাঙ্খিত বক্সটিতে হাইলাইট করা ছিল ‘Unlock the Speed’ ট্যাগ লাইন। ওয়ানপ্লাস ৬টি নিয়ে যে প্রশ্ন খুব জোরে-শোরে কানাঘুষা হচ্ছে, তা হলে, এর পিছনের ক্যামেরাতে কতগুলো সেন্সর ব্যবহার করা হয়েছে। তিনটি রিয়ার ক্যামেরা ব্যবহারের কথা বেশ জোরালে ভাবেই শোনা যাচ্ছে। ওয়ানপ্লাসের গত কয়েক বছরের স্মার্টফোনের ফিচার অন্তর্ভূক্তর ট্রেন্ড থেকে প্রযুক্তি বোদ্ধারা ধারণা করছেন, ব্যবহারকারীদের ভুরু উঁচু হবে এর ৩ ক্যামেরার সমাহার দেখে। ফোনটিতে কি কি ফিচার থাকবে, আর কোন বিস্ময়কর ফিচার থাকছে কিনা, তা জানতে ব্যবহারকারীদের ওয়ানপ্লাস ৬টি উন্মুক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ