গবেষণার মাধ্যমে নতুন নতুন ধারণার উদ্ভাবন ও তার প্রসার ঘটিয়ে দেশের উন্নয়ন তরান্বিত করতে তরুণ গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু নভো থিয়েটারে জাতীয় জীব প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নতুন নতুন প্রযুক্তি আবিষ্কারের মধ্য দিয়ে স্বনির্ভর জাতি হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: