বিশ্বের ৬১তম দেশ হিসেবে বাংলাদেশে অফিস চালু করতে যাচ্ছে ভিডিও শেয়ারিং পোর্টাল ইউটিউব।
আগামী অক্টোবর মাসের মধ্যে এ অফিস চালু হতে পারে। এরই অংশ হিসেবে আগামী সপ্তাহে ইউটিউবের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসছে।
এ সফরকালে তারা সরকারের একাধিক মন্ত্রীসহ সংশ্লিষ্ট একাধিক পক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।
বাংলাদেশে ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি, ডিজিটাল বিপণনের বড় ক্ষেত্র তৈরি, বাজেট বৃদ্ধি, কনটেন্ট বৃদ্ধি ও চ্যানেলের সংখ্যা বৃদ্ধির বিষয়টি পোর্টালটির চোখে পড়েছে।
ইউটিউব কর্মকর্তারা মনে করেন, দক্ষিণ এশিয়ায় ভারতের পরেই বাংলাদেশের অবস্থান।
বর্তমানে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে ইউটিউব চ্যানেলে নাটক প্রচার, কিছু কিছু গান 'কোটি ভিউ' পাওয়ায় বাংলাদেশের বাজারকে সম্ভাবনাময় মনে করা হচ্ছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: