বিজ্ঞান-প্রযুক্তি

৫ ক্যামেরার ফোন এলজি ভি৪০ থিনকিউ LG V40 ThinQ

LG V40 ThinQ
LG V40 ThinQ

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান এলজি ইলেকট্রনিকস ভি৪০ থিনকিউ নামে নতুন একটি স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে। শোনা যাচ্ছে, এই ডিভাইসটির পিছনের দিকে তিনটি ক্যামেরা ব্যবহার করবে। আর, এই ফোনটিকে “স্টর্ম” (Storm) নামে ডাকা হতে পারে।

চলতি বছরের মার্চে প্রতিষ্ঠানটি এলজি ভি৩০এস থিনকিউ উন্মোচন করে। মে মাসে প্রতিষ্ঠানটি জি৭ থিনকিউ উন্মোচন করেছে। অন্যদিকে গত জুনে এলজি ভি৩৫ থিনকিউ বাজারে এনেছে। এলজি আশা করছে, তাদের স্মার্টফোনের ৫ ক্যামেরার নতুন এই ফিচার তাদেরকে বিশ্ববাজারে ভাল অবস্থান ধরে রাখতে সফল। যদিও, কোম্পানীটির বিগত বছরের অর্থনৈতিক রিপোর্ট এরূপ কোন আশানুরুপ প্রতিফলন দেখা যাচ্ছে না।

প্রযুক্তি বিষয়ক একাধিক অনলাইন পোর্টালে এলজি ভি৪০ থিনকিউ ডিভাইসটির তথ্য ফাঁস হয়েছে। বলা হচ্ছে, ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর, এতে ৬.৪ ইঞ্চি পি-ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর ডিসপ্লে রেশিও ১৯:৫:৯।

৬ গিগাবাইট র‌্যামের এ স্মার্টফোনে ৬৪ বা ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা থাকবে, যা মাইক্রোএসডির মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে।

এই ফোনটির প্রধান বৈশিষ্ট্যের মধ্যে একটি হল, এতে পাঁচটি ক্যামেরা জুড়ে দেয়া হয়েছে। এ স্মার্টফোনের পেছনে ১২ মেগাপিক্সেলের দুটি ও ১৬ মেগাপিক্সেলের একটি সেন্সর রয়েছে। আর, সেলফি’র জন্য ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ৮ ও ৫ মেগাপিক্সেলের দুটি সেন্সর।

ডিভাইসটিতে ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকবে।

ধারণা করা হচ্ছে, স্মার্টফোনটির দাম হতে পারে ৯০০ ডলার।

এলজি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৫ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় নতুন ডিভাইসটি উন্মোচন করবে প্রতিষ্ঠানটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ