বিজ্ঞান-প্রযুক্তি

হ্যালিও এস৬০ তে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারফরমেন্সের সমন্বয়

হ্যালিও এস৬০
হ্যালিও এস৬০

এডিসন গ্রুপের ব্যবস্থাপনায় হ্যালিও সিরিজের নতুন মডেল উন্মোচন হয়েছে বাংলাদেশের বাজারে। হ্যালিও এস৬০ নামের এই নতুন মডেলটি এখনকার সবচাইতে বড় আকর্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স), ফুল ভিউ নচ ডিসপ্লে এবং ওয়্যারলেস চার্জার।

এই স্মার্টফোনে ১২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরী করা হয়েছে, যাতে থাকছে ২.০ গিগাহার্জের অক্টাকোর মিডিয়াটেক ৬৭৭১ প্রসেসর। আর, গ্রাফিক্সের শক্তিতে আছে ARM Mali G72 চিপসেট।

কর্নিং গরিলা ৩ গ্লাসের ৬.২ ইঞ্চি বিশাল ফুল-এইচডি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে INCELL টেকনোলজি। আর, এটি ৫-আঙ্গুলের মাল্টি-টাচ সাপোর্ট করে। ডিসপ্লের রেজুলুশন ৪০২ পিপিআই। আর, এর পিছনের দিকটা তৈরী হয়েছে জিংক এলয় দিয়ে যা এই ফোনটিকে দিবে দীর্ঘস্থায়িত্ব।

ক্যামেরার কথা বলতে গেলে, প্রথমে চলে আসছে ডুয়াল ক্যামেরার কথা। এর পিছনের দিকে রয়েছে ১৬ ও ৫ মেগাপিক্সেলের দু’টি এফ/২.০ এ্যাপারচারের ক্যামেরা। ক্যামেরা এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফোনের সামনের দিকে সেলফি ক্যামেরায় এফ/২.০ এ্যাপারচারের ১৬ মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে। রয়েছে সেলফি মোড।

হ্যালিও এস৬০ তে ব্যবহার করা হয়েছে ৩ডি ফেস আইডি। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইনফ্রারেড ডিটেকশন ক্ষমতা সম্পন্ন সেন্সর ব্যবহারকারীর মুখমণ্ডল নিখূঁতভাবে ম্যাপ করে ফোন আনলোক করতে পারে। নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো থাকছেই।

ফোনটিতে ৪ জিবি র‌্যামের সাথে থাকছে মানানসই ৬৪ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই স্টোরেজকে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।

ফোনটিতে ৩,০০০ এমএএইচ লিথিয়াম-পলিমার ব্যাটারী ব্যবহার করা হয়েছে। সাথে থাকছে ওয়্যারলেস চার্জি প্রযুক্তি।

এর সিম ট্রে তে মাইক্রো ও ন্যানো সাইজের সিম ব্যবহার করা যাবে।

১৫৫ x ৭৫.৫ x ৭.৮৫ এমএম সাইজের এই ফোনে এত বড় ডিসপ্লে থাকলেও ব্যাটারী ছাড়া এর ওজন মাত্র ২০৭ গ্রাম। ইউজার ইন্টারফেস হিসেবে হ্যালিও এস৬০ তে থাকছে Passion UI।

এই ফোনের সাথে ওয়াই-ফাই, ব্লু-টুথ, ৩.৫এমএম অডিও জ্যাক, ওটিজি, ওটিএ, জিপিএস, এজিপিএসসহ স্ট্যান্ডার্ড কানেকটিভিটি থাকছে। এছাড়াও, জি-সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইটে সেন্সর, হাল সেন্সর, কম্পাস সেন্সর, গাইরো সেন্সর ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জুড়ে দেয়া হয়েছে।

বাংলাদেশের বাজারে হ্যালিও এস৬০ এর মূল্য রাখা হয়েছে ২৫,৯৯০ টাকা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ