বিজ্ঞান-প্রযুক্তি

অ্যাপলের নতুন তিন আইফোন

আইফোন এক্সএস, এক্সএস ম্যাক এবং এক্সআর
আইফোন এক্সএস, এক্সএস ম্যাক এবং এক্সআর

আইফোনপ্রেমীরা সেপ্টেম্বর মাসের জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকেন। কারণ প্রতি বছর সেপ্টেম্বরে আইফোনের নতুন সংস্করণ উন্মোচন অ্যাপলের রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। অ্যাপল ঘোষণা করেছে নতুন তিন মডেলের আইফোন। আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স এবং আইফোন এক্সআর-এই তিন নতুন মডেল বাজারে এনেছে অ্যাপল।

ক্যালিফোর্নিয়ায় স্টিভ জবস থিয়েটারে স্থানীয় সময় বুধবার তিন আইফোনসহ বেশ কিছু নতুন পণ্যের ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি।

আইফোন এক্সএস ম্যাক্সের ডিসপ্লে ৬.৫ ইঞ্চি, যা স্যামসাংয়ের নোট ৯ থেকেও বড় সাইজের। এটি এখন পর্যন্ত আইফোনের সবচেয়ে বড় ডিসপ্লে। স্বাভাবিকভাবেই এই মডেলটির দাম সবচেয়ে বেশি রাখা হয়েছে। আর, মোবাইল ইন্ডাষ্ট্রিতে এ পর্যন্ত সবচেয়ে কম পুরুত্বের সিপিইউ ব্যবহার করা হয়েছে এই মডেলে, যা মাত্র ৭ ন্যানোমিটার, সাথে রয়েছে এ১২ বিওনিক। এক্সএস মডেলের ক্যামেরা এআই ফিচার ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে এইচডিআর ও ফেসিয়াল ডিটেকশন।

সেই সাথে ব্যাটারীর আয়ু বাড়ানো হয়েছে।

আইফোন এক্সএস-এর ডিসপ্লে আগের মতোই ৫.৮ ইঞ্চি। এটি ডিজাইনটি সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করা হয়েছে। দামের দিক থেকে আইফোন এক্সআরের চেয়ে তুলনামূলকভাবে বেশি পড়বে।

আইফোন এক্সএস এর মূল্য ৯৯৯ ডলারে শুরু হবে। পক্ষান্তরে, আইফোন এক্সএস শুরু হবে ১,০৯৯ ডলারে।

আইফোন এক্সআরের ডিসপ্লে ৬.১ ইঞ্চি। এটা অপেক্ষাকৃত কম ফিচার সম্পন্ন। এতে এ১২ বিওনিক চিপ ব্যবহার করা হয়েছে। এক্সএস এর মত এতেও একক ওয়াইড এ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আর, এর ক্যামেরাতেও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে।

এক্সআর এর প্রারম্ভিক বিক্রয়মূল্য ধরা হয়েছে ৭৪৯ ডলার। আর এই ফোনের প্রি-অর্ডার শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে, শিপমেন্ট শুরু হবে ২৬ অক্টোবর।

এই সিরিজের কোন ফোনের থাকছে না ৩.৫ এমএম অডিও জ্যাক।

আইফোনের নতুন এই তিন মডেল ২১ সেপ্টেম্বর থেকে বিশ্বের ৩০টি দেশে প্রি-অর্ডার করা যাবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ