বিজ্ঞান-প্রযুক্তি

৫জি ফোনের পরীক্ষা চালাল ভিভো

৫জি ফোনের পরীক্ষা চালাল ভিভো
৫জি ফোনের পরীক্ষা চালাল ভিভো

সম্প্রতি ৫জি মোবাইল নেটওয়ার্কে ৫জি স্মার্টফোনের সফল পরীক্ষা চালিয়েছে চীনের স্মার্টফোন নির্মাতা ভিভো। সম্প্রতি এক বিবৃতিতে ভিভো এ তথ্য প্রকাশ করেছে। মোবাইল প্রযুক্তিতে ৫জি হচ্ছে সর্বশেষ উদ্ভাবন।

সম্প্রতি এক বিবৃতিতে ভিভো বলেছে, নতুন এই প্রযুক্তির প্রটোকল ও সিগন্যাল পরীক্ষার জন্য নেক্স ফোনের ৫জি সংস্করনটি বেছে নেয়া হয়। প্রাথমিক পরীক্ষার প্রথম ধাপের তা সফলভাবে শেষ হয়েছে। এতে ননস্ট্যান্ডঅ্যালোন আর্কিটেক্ট (এনএসএ) মডেল যুক্ত হয়েছে, যা থ্রিজিপিপি রিলিজ ১৫ মান সমর্থন করে। এতে এলটিই ও নিউ রেডিও দুটি সংযোগ ব্যবহার করা যাবে।

কোয়ালকমের এক্স ৫০ মডেমের ওপর ভিভো প্রাথমিক আর্কিটেকচার পরিকল্পনা শেষ করেছে।

এ ছাড়া থ্রিডি প্লেসমেন্ট স্ট্যাকিং, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যানটেনা ডিজাইন ও ৫জির উপযোগী ব্যাটারির বিষয়টি ঠিক করা হয়েছে।

ভবিষ্যতে ৫জি অবকাঠামো নিয়ে আরও পরীক্ষা চালানো হবে। ২০১৯ সালে বাণিজ্যিকভাবে প্রথম ব্যাচের ৫জি ফোন ছাড়বে ভিভো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ