শাওমি রেডমি সিরিজের রেডমি ৬ ও ৬এ মডেলের দুটি স্মার্টফোন বাংলাদেশের বাজারে বিক্রির জন্য উন্মুক্ত করেছে। বাংলাদেশে এখন পর্যন্ত শাওমির সবচেয়ে কম দামের স্মার্টফোন এই দুটি।
শাওমি রেডমি ৬ ও রেডমি ৬এ দুটি স্মার্টফোনেই রয়েছে ৫.৪৫ ইঞ্চি ফুল এইচডি ১৮:৯ আইপিএস এলসিডি ডিসপ্লে।
রেডমি ৬ ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হিলিও পি২২ চিপের ২.০ গিগাহার্জের অক্টা-কোর প্রসেসর। এতে রয়েছে ১২ এবং ৫ মেগাপিক্সেলের এআই ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ফোনটির ফ্রন্টে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
অন্যদিকে, রেডমি ৬এ ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হিলিও এ২২ চিপসেট যুক্ত ২.০ গিগাহার্জের অক্টা-কোর প্রসেসর। এই ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা।
এছাড়া দুটি ফোনেই রয়েছে ৩,০০০ এমএএইচ ব্যাটারী এবং শাওমির এমআই ইউআই ৯, ও অ্যান্ড্রয়েড ৮.১ (ওরিও)।
বাংলাদেশের বাজারে রেডমি ৬ মডেলের ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ১২,৯৯৯ টাকা।
অন্যদিকে রেডমি ৬এ মডেলের ২ জিবি র্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯,৯৯৯ টাকা।
শাওমি জানিয়েছে, সোমবার থেকে ডিভাইস দু‘টি বাজারে বিক্রি শুরু হবে।