বিজ্ঞান-প্রযুক্তি

ছাত্র-ছাত্রীদের জন্য শাওমির নতুন ল্যাপটপ

শাওমির নতুন ল্যাপটপ - এমআই নোটবুক ইয়ুথ এডিশন
শাওমির নতুন ল্যাপটপ - এমআই নোটবুক ইয়ুথ এডিশন

কম দামে ভাল মানের স্মার্টফোন নির্মাণে শাওমি’র জুড়ি মেলা ভার। আরও বেশ কিছু গেজেট নির্মাণের প্রাযুক্তিক দক্ষতার পরিচয় দিয়েছে। শাওমির সর্বশেষ প্রোডাক্টের মধ্যে রয়েছে নতুন একটি ল্যাপটপ, এমআই নোটবুক ইয়ুথ এডিশন। প্রধানত ছাত্রদের কথা মাথায় রেখে কম দামে বাজারে এনেছে এই ল্যাপটপ।

এমআই নোটবুক ইয়ুথ এডিশনে রয়েছে ১৫.৬ ইঞ্চি এফএইচডি ডিসপ্লে। সাথে থাকছে অষ্টম জেনারেশান আইডি৫ প্রসেসার, ২ জিবি এনভিডিয়া জিফোর্স এমএক্স ১১০ গ্রাফিক্স কার্ড আর ৮ জিবি পর্যন্ত র‌্যাম। এর সাথেই থাকবে ১২৮ জিবি এসএসডি আর ১ টিবি পর্যন্ত হার্ড ড্রাইভ।

এমআই নোটবুক ইয়ুথ এডিশন ল্যাপটপে ডুয়াল কুলিং সিস্টেম ব্যবহার করেছে শাওমি। এই টেকনোলজিতে দুটি আলাদা পাইপের মাধ্যমে প্রসেসার ঠান্ডা রাখার কাজ করা হবে। এমআই নোটবুক ইয়ুথ এডিশন তে থাকবে ইউএসবি ২.০ , গিগাবিট ইথারনেট পোর্ট, এইচডিএমআই ইন্টারফেস, ৩.৫ মিমি হেডফোন জ্যাক আর ইউএসবি ৩.০ পোর্ট। এছাড়াও রয়েছে একটি থ্রি ইন ওয়ান কার্ড রিডার।

এমআই নোটবুক ইয়ুথ এডিশন ল্যাপটপে ডুয়াল ৩ ডাব্লু স্পিকার ব্যবহার করেছে শাওমি। এর সাথেই একটি সম্পূর্ণ আলাদা কি-বোর্ড থাকবে। ১৯.৯ মিমি চওড়া এই ল্যাপটপের দাম ৪ হাজার ৫৯৯ ইউয়ান (প্রায় ৪৮ হাজার ৫০০ টাকা)। তবে কবে থেকে এই ল্যাপটপ পাওয়া যাবে তা জানায়নি শাওমি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ