বিজ্ঞান-প্রযুক্তি

৩ ক্যামেরায় সজ্জিত হবে ওয়ানপ্লাস ৬টি

ওয়ানপ্লাস ৬টি
ওয়ানপ্লাস ৬টি

তথ্য ফাঁসের ধারাবাহিকতায় ওয়ানপ্লাস ৬টি ফোনের অফিশিয়াল পোস্টার ইন্টারনেটে ফাঁস হয়ে গেল। যদি জানা যায় নি, কবে বাজারে আসছে ওয়ান প্লাস ৬টি। আগে একাধিক রিপোর্টে জানা গিয়েছিল, ওয়ানপ্লাস ৬টি ফোনে থাকবে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। কয়েক মাস আগে বাজারে আসা ওয়ান প্লাস ৬ ফোনে তুলনামূলক বড় নচ দেখা গিয়েছিল।

অন্য এক রিপোর্টে জানা গিয়েছিল ওয়ানপ্লাস ৬টি ফোনে থাকবে ট্রিপ্ল রিয়ার ক্যামেরা। তবে বিজ্ঞাপনে অমিতাভ বচ্চনের হাতে ওয়ান প্লাস ৬টি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেখা গিয়েছে। যদিও, ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, ৬টির পিছনের ৩টি ক্যামেরা দুইটিতে ২০ ও ১২ মেগাপিক্সেল সেন্সর ও তৃতীয় সেন্সরটি বাকি দু’টো ক্যামেরার ছবিকে কমপ্লিমেন্ট করবে। তবে, এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায় নি। সামনের সেলফি ক্যামেরাতে একটি ২৫ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে।

এই রিপোর্ট থেকে জানা যায়, ওয়ানপ্লাস ৬টি ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। নতুন এই প্রযুক্তির নাম রাখা হয়েছে ক্রিন লক। ওয়ানপ্লাস এর অফিসিয়াল টুইটার পোস্ট থেকে তাদের এই প্রযুক্তি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

আর এতে থাকবে ৬.৪ ইঞ্চি বিশাল অ্যামোলেড ডিসপ্লে, যার পিক্সেল সংখ্যঅ হবে ২৩৪০ বাই ১০৮০ পিক্সেল। প্রায়-অনুপস্থিত বেজেলের কারণে ৯১.৫% এলাকা জুড়ে ডিসপ্লে দেখা যাবে।

ওয়ানপ্লাস ৬টি ফোনে থাকবে ৬ থেকে ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৬৪, ১২৮ ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। আর থাকছে বড় ব্যাটারি, স্ন্যাপড্রাগন ৮৪৫ অথবা স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট।

সর্বশেষ খবর হল, আগামী ১৭ অক্টোবর, ২০১৮ স্মার্টফোনের আনুষ্ঠানিক অবমুক্তি অনুষ্ঠিত হতে পারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ