বিজ্ঞান-প্রযুক্তি

উন্মু্ক্ত হলো মাইক্রোসফট অফিস ২০১৯

মাইক্রোসফট অফিস ২০১৯
মাইক্রোসফট অফিস ২০১৯

যুক্তরাষ্ট্রের সফটওয়্যার দিকপাল মাইক্রোসফট তাদের জনপ্রিয় সফটওয়্যার প্যাকেজ “অফিস” এর নতুন ভার্সন, অফিস ২০১৯, উন্মোচন করেছে। অ্যাপল ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য এই ভার্সনটি পাওয়া যাবে। সোমবার নতুন অফিস ২০১৯ উন্মোচন করা হয়।

মাইক্রোসফটের অফিস ৩৬৫ সেবার আওতায় যাঁরা নেই, তাঁদের জন্য হালনাগাদ অফিস ২০১৯ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। অফিস ৩৬৫ সেবার আওতায় থাকা গ্রাহকেরা প্রতি মাসেই ফিচার হালনাগাদ পেয়ে থাকেন।

আগের তিন বছর ধরেই অফিস ২০১৯-এর নতুন ফিচারগুলো অফিস ৩৬৫-এ আনা হয়েছে। এবার আলাদাভাবে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, প্রজেক্ট, ভিজিও অ্যাকসেস এবং পাবলিশার-এ আনা হয়েছে ফিচারগুলো।

অফিস ২০১৯-এর সব অ্যাপে এখন একটি পেনসিল কেইস ও রিবন কাস্টমাইজেশন সুবিধা পাবেন গ্রাহকেরা। এর মাধ্যমে ডক বা অন্যান্য ফাইলে বিভিন্ন রঙের পেনসিল দিয়ে আঁকা যাবে বলে ধারণা করা হচ্ছে।

এর পাশাপাশি এই হালনাগাদে ওয়ার্ড অ্যাপে নতুন ট্রান্সলেটর ও ফোকাস মোড আনা হয়েছে। এ ছাড়া পাওয়ার পয়েন্টে যোগ হচ্ছে মরফ ট্রানজিশন, এসভিজি (স্কেলএবল ভেক্টর গ্রাফিকস) ও থ্রিডি মডেল সমর্থন এবং ফোর কে ভিডিও এক্সপোর্ট ফিচার।

আসছে সপ্তাহগুলোতে এক্সচেঞ্জ সার্ভার ২০১৯, স্কাইপ ফর বিজনেস সার্ভার ২০১৯, শেয়ারপয়েন্ট সার্ভার ২০১৯ এবং প্রজেক্ট সার্ভার ২০১৯-এর আপডেট আনবে মাইক্রোসফট।

তথ্যসূত্র: দ্য ভার্জ, মাইক্রোসফট।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ