বিজ্ঞান-প্রযুক্তি

আবারও ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য হ্যাকারদের হাতে!

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ

এর আগে ৮ কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁসের কারণে কারগরায় দাঁড়িয়েছিল ফেসবুকের জাকারবার্গ, সেই ফেসবুক গত শুক্রবার জানিয়েছে যে, কয়েকজন সাইবার হামলাকারী তাদের নেটওয়ার্কে হামলা চালিয়েছে এবং এতে অন্তত ৫ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে থাকতে পারে।

ফেসবুক আরও জানিয়েছে, তাদের নেটওয়ার্কে এই হামলার বিষয়টি তারা এই সপ্তাহে জানতে পেরেছেন। কয়েকজন হ্যাকার ফেসবুকের নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে বিপুল সংখ্যক গ্রাহকের একাউন্টের তথ্য নিয়ে যেতে সক্ষম হয়। ফেসবুক ইতিমধ্যে সমস্যাটি চিহ্নিত করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি সম্পর্কে অবহিত করেছে।

সাংবাদিকদের সঙ্গে এক কনফারেন্স কলে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, ‘আমরা এ ঘটনাকে খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছি। আমরা নিরাপত্তা নিয়ে বড় ধরণের কাজ করেছি ফলে আমরা নেটওয়ার্ক আরও সুরক্ষিত হয়েছে। আমি খুশি যে আমরা সমস্যাটি চিহ্নিত করতে পেরেছি।’

যেসব একাউন্ট হ্যাকারদের কাছে বেহাত হতে পারে বলে ফেসবুক চিহ্নিত করেছে, সেসব একাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগ আউট করা হয়েছে। শুক্রবার অন্তত ৯ কোটি গ্রাহকের ফেসবুক একাউন্ট স্বয়ংক্রিভাবে লগ আউট হয়ে যায়।

ফেসবুক জানিয়েছে, ‘ভিউ অ্যাজ’ ফিচারের ত্রুটির মাধ্যমে হ্যাকাররা ফেসবুক প্ল্যাটফর্মে আক্রমন চালায়। এ ফিচারটির মাধ্যমে একজন ফেসবুক ব্যবহারকারী তার আইডিটি অন্য একজন কীভাবে দেখতে পান, তা যাচাই করতে পারেন।

কারা এ সাইবার হামলা চালিয়েছে, তাদের সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানিয়েছে ফেসবুক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এ ব্যাপারে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। হামলার পর ফেসবুক এ ফিচারটি সাময়িকভাবে বন্ধ রেখেছে।

এর আগে কেমব্রিজ অ্যানালিটিকা নামের ব্রিটিশ একটি নির্বাচনী বিশ্লেষণী প্রতিষ্ঠানের মাধ্যমে ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য বেহাত হয়েছিল। ওই ঘটনায় ফেসবুক ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ