বিজ্ঞান-প্রযুক্তি

গুগলের কাছে থেকে ৬৫ হাজার কোটি টাকা পাচ্ছে অ্যাপল

গুগলের ডিফল্ট সার্চ ইঞ্জিনের কারণে অ্যাপলের আয় বাড়ছে
গুগলের ডিফল্ট সার্চ ইঞ্জিনের কারণে অ্যাপলের আয় বাড়ছে

অ্যাপল'কে ৯ মিলিয়ান মার্কিন ডলার বা বাংলাদেশী টাকায় প্রায় ৬৫ হাজার কোটি টাকা দিতে চলেছে গুগল। আইফোন এর সাফারি ব্রাউজারের ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসাবে গুগল থাকার জন্য ২০১৮ সালে অ্যাপল’কে এই বিশাল অঙ্কের টাকা দিতে চলেছে গুগল, সাম্প্রতিক এক রিপোর্ট থেকে এমনটাই জানা গিয়েছে।

একই কাজের জন্য এর আগে ২০১৩ ও ২০১৪ সালে অ্যাপল কে ১ বিলিয়ান মার্কিন ডলার যা প্রায় ৭ হাজার ২৫১ কোটি টাকা দিয়েছে গুগল। ২০১৭ সালে সাফারি ব্রাউজারের ডিফল্ট সার্চ ইঞ্জিন থাকার জন্য অ্যাপল’কে ৩ বিলিয়ান মার্কিন ডলার যা দেশি টাকায় প্রায় ২১ হাজার ৭৫০ কোটি টাকা দিয়েছে গুগল।

সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে, আইফোন এর ডিফল্ট সার্চ ইঞ্জিন থাকার জন্য আগামী বছর অ্যাপল’কে ১২ বিলিয়ান মার্কিন ডলার বা প্রায় ৮৭ হাজার কোটি টাকা দিতে পারে সার্চ ইঞ্জিন জায়েন্ট। সিরি ও সাফারি থেকে কতো মানুষ সার্চ করছেন সেই অনুসারে এই টাকা ধার্য হয় বলে জানানো হয়েছে এই রিপোর্টে।

আইফোন ও আইপেড সহ সব আইওএস ডিভাইসের ডিফল্ট সার্চ ইঞ্জিন যেমন গুগল একইভাবে কোম্পানির ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি ও গুগল ব্যবহার করেই ওয়েব সার্চ করে।

সাম্প্রতিক সময়ে আইফোনের জনপ্রিয়তা বিপুলভাবে বৃদ্ধি পাওয়ায় এই ফোনের বৈশ্বিক বিক্রি অভাবনীয়ভাবে বৃদ্ধি পাওয়ায় এই বিভাগের আয়ে শীঘ্রই বিপুল জোয়ার আসতে চলেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ