বিজ্ঞান-প্রযুক্তি

উন্মুক্ত হলো রেডমি নোট ৬ প্রো: আছে ডুয়েল সেলফি ক্যামেরা

রেডমি নোট ৬ প্রো
রেডমি নোট ৬ প্রো

আনুষ্ঠানিক ঘোষণার মধ্যে দিয়ে চীনের বিখ্যাত প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান শাওমির স্মার্টফোন রেডমি নোট ৬ প্রো উন্মুক্ত হয়েছে গত শুক্রবার। থাইল্যান্ডে এই ফোনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

রেডমি নোট ৬ প্রো ফোনে রয়েছে ডুয়েল সেলফি ক্যামেরা, ১৯:৯ ডিসপ্লে, তার উপরে থাকছে একটি নচ, আপডেটেড রিয়ার ক্যামেরা, আগের থেকে বড় ডিসপ্লে। যদিও রেডমি নোট ৫ প্রো-এর মতোই রেডমি নোট ৬ প্রো ফোনেও স্ন্যাপড্রাগন ৬৩৬ চিপসেট ব্যবহার করেছে শাওমি।

থাইল্যান্ডে রেডমি নোট ৬ প্রো-এর ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ৬,৯৯০ ভাট যা বাংলাদেশি টাকায় প্রায় ১৮ হাজার টাকা। তিনটি আলাদা রঙে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে সে দেশের অনলাইনে পাওয়া যাবে নতুন রেডমি নোট ৬ প্রো।

স্পেসিফিকেশন

শাওমি রেডমি নোট ৬ প্রো ফোন অ্যান্ড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেমে চলবে। এর উপরেই থাকবে কোম্পানির নিজস্ব MIUI স্কিন। ৬.২৬ ইঞ্চি ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ।

ছবি তোলার জন্য এই ফোনে আছে ১২ ও ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে ডুয়াল পিক্সেল অটোফোকাস আর এলইডি ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে ২০ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এর সাথেই থাকবে ফেস আনলক ফিচার।

ব্যাকআপের জন্য ফোনে আছে ৪,০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনে খুব সহজেই দুই দিন ব্যাকআপ পাওয়া যাবে বলে শাওমি জানিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ