চীনের প্রিয় হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো খুব শীঘ্রই বাজারে লেনোভো জেড ফাইভ প্রো নামের একটি নতুন স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে। এই ফোনের পিছনে চার ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে। সম্প্রতি কোম্পানীটির ভাইস প্রেসিডেন্ট স্বয়ং এই ফোনটির ক্যামেরা মডিউলের ছবি প্রকাশ করেছেন।
জিএসএম এরিনার তথ্য মতে, অক্টোবরেই লেনোভো জেড ফাইভ প্রো বাজারে আসবে।
আরও জানা গেছে, নতুন এই ফোনের ডিজাইন থেকে নচ’কে বাদ দেয়া হয়েছে। ফোনটির পুরো ডিসপ্লে জুড়ে স্ক্রীন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এতে পাওয়া যাবে ১০০% স্ক্রী রেশিও থাকবে। এতে ফুল ভিউ রেজুলেশন পাওয়া যাবে।
ফোনটির ফ্রন্ট ক্যামেরা ফোনের বডির মধ্যে লুকায়িত থাকবে। ব্যবহারকারী প্রয়োজন হলে ক্যামেরাটি স্লাইড করে বের করে আনবেন। পেছনের অংশে দুটি দুটি করে সমান্তরালভাবে চারটি ক্যামেরা ব্যবহৃত হয়েছে। যথারীতি ছবির এক্সপোজারের জন্য মানানসই একটি এলইডি ফ্লাসগানও থাকছে ফোনের পিছন দিকে। ক্যামেরায় রয়েছে ‘এআই’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা, যা এখন একটি কমন ফিচারে পরিণত হয়েছে।

লেনোভো জি৫ প্রো’তে থাকবে স্লাইডিং ফ্রন্ট ক্যামেরা
লেনোভো জি৫ প্রো ফোনটির অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও এবং ইউজার ইন্টারফেস হিসাবে থাকছে কোম্পানীর নিজস্ব কাস্টমাইড করা ZUI স্কিন।
লেনোভোর ভাইস প্রেসিডেন্ট চ্যাং চেং Weibo তে আশা প্রকাশ করেছিলেন, জি৫ প্রো অক্টোবরের মধ্যে ব্যবহারকারীদের নিকট পৌঁছে দিতে পারবেন। কিন্তু, সাম্প্রতিক খবরে জানা যায়, এ মাসেই অর্থাৎ অক্টোবরেই দেখা মিলতে পারে জি৫ প্রোকে।