ভারতের বাজারে জেনফোন ম্যাক্স প্রো এম১ বাজারজাত করার ছয় মাসের মধ্যে এই স্মার্টফোনের ১০ লক্ষ কপি বিক্রি হয়েছে। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষন হল স্ন্যাপড্রাগন ৬৩৬ চিপসেট, ১৮: ৯ ফুল এইচডি ডিসপ্লে এবং উচ্চ ক্ষমতার ৫ হাজার এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি।
ফোনটিতে রয়েছে ফুলভিউ ৫.৯ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এবং ১০৮০ x ২১৬০ পিক্সেল ডেনসিটির কারণের ডিসপ্লেটি ব্যবহারকারী দেখবার জন্য বেশ স্বস্তিদায়ক। ১৮: ৯ অনুপাতের এই ফোনের পর্দার ঘনত্ব ৪০২ পিপিআই। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ১.৮ গিগাহার্টজ অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ চিপসেট। আর, প্রসেসরের পাশাপাশি শক্তিশালী গ্রাফিক্স সুবিধা দিতে এতে অ্যান্ড্রেনো ৫০৯ জিপিইউ ব্যবহার করা হয়েছে।
স্টোরেজ সুবিধার উপর নির্ভর করে ৩২ ও ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি সংস্করণে পাওয়া যাবে ডিভাইসটি।
ফোনের পিছনে রয়েছে এফ/২.২ অ্যাপারচারের ১৩ ও ৫ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ ও ফ্ল্যাশ। এতে রয়েছে ৪কে ভিডিও রেকডিং এর সুবিধা। এতে রয়েছে প্রোট্রেট মুডে ছবি তুলবার সুবিধা। ফোনের সামনে জুড়ে দেয়া হয়েছে এফ/২.০ অ্যাপার্চার সমৃদ্ধ ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা ১০৮০পি ভিডিও রেকর্ডিং করা যাবে।
এই ফোনের শক্তিশালী প্রসেসর ও জিপিও এর জন্য মানানসই শক্তিশালী ৫ হাজার মিলিআম্পায়ার ব্যাটারি ব্যবহার করা। এতদসত্ত্বেও ৬.২৬ × ২.৯৯ × ০.৩৩ ইঞ্চির এই ফোনটির ওজন ১৮০ গ্রামের মতো।