শাওমি’র লেটেস্ট বাজেট ফোন রেডমি ওয়াই২। এটি মূলত সেলফি-অন্তপ্রাণ ব্যবহারকারীদের জন্য শাওমির একটি বিশেষায়িত ফোন। যে কোন আলোতে অপ্রতিদ্বন্দ্বী নিজস্ব প্রোট্রেইট ছবি তুলবার জন্য এর ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ১৬ মেগাপিক্সেল কৃত্রিম বুদ্ধিমত্তা বিশিষ্ট সেন্সর। আর এতে রয়েছে ‘বিউটিফাই ৪’ প্রযুক্তি, যা কম আলোতেও সুন্দর সেলফির তুলতে সিদ্ধহস্ত।
রেডমি ওয়াই২ ফোনটিতে আছে ৬ ইঞ্চি ১৮:৯ অনুপাতের নচহীন ডিসপ্লে, পেছনে ডুয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত ফোনটি দেখতে আজকের প্রায় সকল শাওমি রেডমি ফোনের মতই।
রেডমি ওয়াই২ ফোনের থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ অক্টাকোর প্রসেসর, আর থাকছে শক্তিশালী ৩,০৮০ এমএএইচ ব্যাটারি।

সেলফি এক্সপার্ট ফোন রেডমি ওয়াই২
র্যাম ও স্টোরেজ নিয়ে দু’টি লিমিট ভ্যারিয়েন্সে ফোনটি পাওয়া যাবে, একটিতে আছে ৩ গিগাবাইট র্যাম আর ৩২ গিগাবাইট স্টোরেজ এবং অপরটিতে ৪ গিগাবাইট র্যাম আর ৬৪ গিগাবাইট স্টোরেজ। পেছনের ক্যামেরা থাকছে এফ/২.০ অ্যাপারচারের ১২ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেল ডুয়াল সেন্সর। সেলফি ক্যামেরা দেয়া হয়েছে ১৬ মেগাপিক্সেল, যার অ্যাপারচার এফ/২.০ আর থাকছে এলইডি ফ্ল্যাশ।
ভারতের রেডমি ওয়াই২ ফোনটির মূল্য শুরু হবে ৯,৯৯৯ রুপি থেকে, যা বাংলাদেশ টাকা অংকে দাঁড়াবে প্রায় ১২,৬০০ টাকা থেকে।