বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বব্যাপী ইন্টারনেট সেবায় ২দিন সমস্যা হতে পারে

মূল ডোমেইন সার্ভার ও নেটওয়ার্কের রক্ষণাবেক্ষণে কানেক্টিভিটি বিঘ্ন হবে
মূল ডোমেইন সার্ভার ও নেটওয়ার্কের রক্ষণাবেক্ষণে কানেক্টিভিটি বিঘ্ন হবে

মূল ডোমেইন সার্ভার ও এর সাথে সংযুক্ত নেটওয়ার্ক অবকাঠামোর নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য বিশ্বব্যাপী আগামী ৪৮ ঘণ্টা ইন্টারনেট সেবায় সমস্যা দেখা দিতে পারে।

রাশিয়া টুডে’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীদের এই সময়ে ইন্টারনেট সংযোগ পেতে সমস্যা হতে পারে।

বিশ্বব্যাপী ইউনিক ওয়েব অ্যাড্রেসের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন) ওই রক্ষণাবেক্ষণের কাজ করবে। আইসিএএনএস কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বজুড়ে সাইবার হামলার ঘটনা বেড়ে যাওয়ায় তা ঠেকাতে বা প্রতিরোধ করতে ক্রিপটোগ্রাফিক কি পরিবর্তন জরুরি। তাই ডোমেইন সার্ভার রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।

এই রক্ষণাবেক্ষণের মাধ্যমে ‘ক্রিপটোগ্রাফিক কি’ পরিবর্তন করা হয় যা ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস) বা ইন্টারনেট অ্যাড্রেস বুক সুরক্ষিত রাখতে সাহায্য করে।

এক বিবৃতিতে কমিউনিকেশন রেগুলেটরি অথোরিটি বলেছে, ডোমেইন নেম সিস্টেম সুরক্ষিত রাখার জন্যই বিশ্ব জুড়ে ইন্টারনেট বন্ধ করা জরুরি। এতে ডিএনএস নিরাপদ ও স্থিতিশীল হবে। ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা যদি প্রস্তুত না থাকেন, তা হলে কিছু সমস্যা হতে পারে। তবে যথাযথ ব্যবস্থা নিলে গ্রাহকদের সমস্যা অনেকটাই কমতে পারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ