বিজ্ঞান-প্রযুক্তি

শিগগিরই বিশ্ববাজারে বিক্রি হবে Xiaomi ‘র গেমিং স্মার্টফোন

শীঘ্রই বিশ্ববাজারে বিক্রি হবে Xiaomi ‘র গেমিং স্মার্টফোন
শীঘ্রই বিশ্ববাজারে বিক্রি হবে Xiaomi ‘র গেমিং স্মার্টফোন

শিগগিরই বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে Xiaomi –র গেমিং স্মার্টফোন Black Shark। চিনে Razer Phone এর সাথে প্রতিযোগিতায় Black Shark লঞ্চ করেছিল Xiaomi। সম্প্রতি চিনের সার্টিফিকেশান ওয়েবসাইটে Black Sharkএর পরবর্তী ভার্সান দেখা গিয়েছে। এবার Black Shark এর গ্লোবাল ওয়েবসাইট লাইভ হল। ফলে বিশ্ব বাজারে Black Shark লঞ্চ এখন শুধুই সময়ের অপেক্ষা।

Black Shark এর নতুন ওয়েবসাইটে লেখা রয়েছে 'Sharks Approaching' ও 'Unleashing Soon'। অর্থাৎ শিঘ্রই বিশ্ব বাজারে চলে আসবে এই স্মার্টফোন। তবে এই ওয়েবসাইটে Black Shark এর কোন মডেল লঞ্চ হবে তা জানানো হয়নি। আগ্রহী গ্রাহকরা নিজের ইমেল ব্যবহার করে এই ওয়েবসাইটে রেজিস্টার করতে পারবেন।

চিনের এক সার্টিফিকেশান ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Black Shark 2 ফোনে থাকবে একটি 5.99 ইঞ্চি FullHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে 4,000 mAh ব্যাটারি। আগের মডেলের থেকে নতুন মডেল আকারে একটু ছোট হতে পারে। Black Shark 2 এর ভিতরে থাকবে একটি Snapddragon 845 চিপসেট, Adreno 630 GPU, 8GB RAM। এর সাথেই ভারি গেমিং এর সময় প্রসেসার ঠান্ডা থাকতে ব্যবহার হয়েছে লিকুইড কুলিং সিস্টেম।

চিনে Black Shark ফোনের দাম 2,999 ইউয়ান (প্রায় 31,100 টাকা)। তবে টপ মডেলের দাম 3,499 ইউয়ান (প্রায় 36,300 টাকা)। এই ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট, Adreno 630 GPU, 6GB/8GB RAM, 20MP+12MP রিয়ার ক্যামেরা, 20MP ফ্রন্ট ক্যামেরা আর 64GB/128GB স্টোরেজ।

সূত্র: এনডিটিভি গ্যাজেটপ ৩৬০

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ