মাইক্রোসফট করপোরেশনের সহপ্রতিষ্ঠা পল অ্যালেন মারা গেছেন।
নন-হজকিন্স লিম্ফোমা নামের ক্যান্সারের জটিলতায় তার মৃত্যু হয়েছে বলে পরিবারের দেয়া বিবৃতিতে জানানো হয়েছে। মৃত্যুকালে পল অ্যালেনের বয়স ৬৫ বছর। ২০০৯ সালে একবার এই রোগের চিকিৎসা নিয়েছিলেন অ্যালেন। এরপর মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে আবার এ রোগে আক্রান্ত হন।
অ্যালেনের মৃত্যুতে তার স্কুল জীবনের বন্ধু মাইক্রোসফটের আরেক সহপ্রতিষ্ঠাতা বিল গেটস জানান, সে না থাকলে পার্সোনাল কম্পিউটিং সম্ভব হতো না।
অ্যালেন ও বিল গেটস হাভার্ড বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ছেড়ে ১৯৭৫ সালে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট গড়ে তোলেন। এ মাইক্রোসফট কোম্পানি পরে বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানি হয়ে দাঁড়ায়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: