বিজ্ঞান-প্রযুক্তি

নতুন ইউজার এন্টারফেস থাকবে OnePlus 6T তে

OnePlus 6T
OnePlus 6T

ওয়ানপ্লাস এর নতুন স্মার্টফোন ওয়ানপ্লাস ৬টি (OnePlus 6T) বিশ্বব্যাপী আগামী ৩০ অক্টোবর লঞ্চ হবে। OnePlus 6Tফোনের অন্যতম প্রধান আকর্ষন ডিসপ্লের উপরে ছোট্ট ওয়াটার ড্রপ নচ আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। উল্লেখ্য, এই বছর মে মাসে বাজারে এসেছিল OnePlus 6, যার উপর ভিত্তি করে OnePlus 6T তৈরী হয়েছে।

OnePlus জানিয়েছে, কোম্পানির নতুন 6T ফোনে সম্পূর্ণ নতুন ইউজার ইন্টারফেস থাকবে। এর সাথেই থাকবে উন্নত ডু-নট-ডিসটার্ব মোড। আর, থাকবে সম্পূর্ণ নতুন নেভিগেশান জেসচার। ফোনটিতে আরও উন্নত প্রযুক্তির ক্যামেরার সংযোজন করা হয়েছে।

“গ্রাহককে আরও দ্রুত ও মসৃণ অভিজ্ঞতা দেওয়াই আমাদের লক্ষ্য।” একটি ব্লগ পোস্টে জানিয়েছে OnePlus। “সম্পূর্ণ নতুন ইউজার ইন্টারফেসেগ্রাহক আরও সহজে OnePlus 6T ফোন ব্যবহার করতে পারবেন।”

OnePlus 6T ফোনে থাকবে Snapdragon 845 চিপসেট। এই ফোনে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে আপনি যখন ঘুমাবেন তা নিজে থেকে বুঝে যাবে OnePlus 6T। ঘুমের সময় ব্যাকগ্রাউন্ড টাস্ক বন্ধ করে আরও বেশি ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে। এছাড়াও OnePlus 6T ফোনে থাকবে লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম।

OnePlus 6T তে থাকবে না কোন 3.5 মিমি হেডফোন জ্যাক।

ভারতের অ্যামাজনের মাধ্যমে OnePlus 6T ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ