জল্পনা-কল্পনা শেষে শাওমি’র ফ্লাগশিপ ফোন এমআই ম্যাক্স৩ এর বাজারে আসার নিশ্চিত তারিখ প্রকাশ করেছে শাওমি। আগামী ২৫ অক্টোবর বাজারে আসতে চলেছে শাওমি নতুন।
শাওমি এমআই ম্যাক্স৩ তে কি কি থাকতে পারে
স্মার্টফোন এমআই ম্যাক্স৩ এর শক্তিশালী কম্পিউটিংয়ের জন্য থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। ৫জি সাপোর্টসহ এই প্রথম কোনো স্মার্টফোন বাজারে ছাড়ল শাওমি, তা এমআই ম্যাক্স৩। এছাড়াও শাওমি এমআই ম্যাক্স৩ ফোনে থাকতে পারে ১০ জিবি র্যাম। আর, ফোনের পিছন দিকে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি।
শাওমি এমআই ম্যাক্স৩ তে থাকবে স্লাইডার ক্যামেরা ডিজাইন। পেছনে থাকছে উপর-নিচ করে বসানো ডুয়াল ক্যামেরা। সম্ভবত এমআই ৬এক্সের ডুয়াল ক্যামেরা সিস্টেম এতে দেয়া হবে। সেলফির জন্য সামনে জুড়ে দেয়া হয়েছে ২০মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর।
৬.৯ ইঞ্চি বড় ডিসপ্লের এই ফোনে থাকছে ৫,৫০০ এমএএইচ ব্যাটারী। শাওমি দাবী করছে, এই ফোনে ৪৭৪ ঘণ্টা স্ট্যান্ডবাই টাইম, ২৩৩ ঘণ্টা মিউজিক প্লেব্যাক, ১০ ঘণ্টা গেমপ্লে টাইম এবং ১৭ ঘণ্টা ভিডিও প্লেব্যাক টাইম পাওয়া যাবে।

Mi Max3 এ থাকছে বড় ডিসপ্লে
অন্য এক রিপোর্টে জানা গিয়েছে, ৬ জিবি র্যাম/ ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৫১০ মার্কিন ডলার, বাংলাদেশী টাকায় ৪২,৯৯০ টাকা । ৬ জিবি/১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে দাম ৫৫৫ মার্কিন ডলার, বা, ৪৬,৬৫০ টাকা । ৮ জিবি র্যাম /১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৬০০ মার্কিন ডলার, বাংলাদেশী টাকায় ৫০,৫০০ টাকা । আর প্রিমিয়াম ৮জিবি র্যাম/২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৬৪৫ মার্কিন ডলার, যা দেশী টাকায় ৫৪,২০০ টাকা।
ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমে, আর, ইউজার ইন্টারফেইসে থাকছে এমআইইউআই ১০।