বিজ্ঞান-প্রযুক্তি

শক্তিশালী প্রসেসরসহ এসেছে Nokia X7 Plus

নোকিয়া এক্স৭ প্লাস
নোকিয়া এক্স৭ প্লাস

নোকিয়ার পক্ষ থেকে গত মঙ্গলবার চীনে নতুন একটি স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে, নোকিয়া এক্স ৭.১ প্লাস। এক ইভেন্টে নতুন এই স্মার্টফোন উন্মোচন করেছে এইচএমডি গ্লোবাল। এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭১০ প্রসেসর এবং ৬.১৮ ইঞ্চি বড় ডিসপ্লে। ফোনের বডির ৮৬.৫% এরিয়া জুড়ে ডিসপ্লে থাকার ব্যবহারকারীরা পাবেন অনেক বেশি ভিউ এঙ্গেল।

এক্স ৭ এর অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা আর রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এছাড়াও, এতে ডিসপ্লের উপরে থাকবে কালো নচ।

নকিয়া এক্স৭ এ রয়েছে একটি ৬.১৮ ইঞ্চি ফুলএইচডি প্লাস ডিসপ্লে, যার । এক্স সিরিজের অন্যান্য ফোনের মত এর ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। ফোনের ভিতরে থাকবে স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট, ৪ জিবি বা ৬ জিবি র‌্যাম, আর স্টোরেজ হিসাবে থাকছে ৬৪জিবি বা ১২৮জিবি।

নকিয়া এক্স৭ এ রয়েছে দু’টি ক্যামেরা সেন্সর, যার একটি ১২মেগাপিক্সেল, অপরটি ১৩মেগাপিক্সেল, যাদের অ্যাপারচার যথাক্রমে এফ/১.৪ এবং এফ/১.৮। ক্যামেরা সেন্সরে ব্যবহার করা হয়েছে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান, যা হাতের কাঁপুনিকে উপেক্ষা করে ব্যবহারকারীদের ভালো ছবির নিশ্চয়তা।

ফোনে সামনে থাকছে সেলফি ক্যামেরা, যাতে ২০ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে। ক্যামেরায় জিয ব্রান্ডের লেন্স ব্যবহার করা হয়েছে।

ক্যামেরায় রয়েছে এ.আই. বোকেহ ইফেক্ট ফিচার এবং ১৮টি প্রিসেট সিন’কে এর প্রসেসর এ.আই. রিকগনিশন প্রযুক্তি দ্বারা প্যাটার্ন মিলিয়ে ছবিকে সুন্দর ও প্রাণবন্ত করে তোলে।

অ্যালুমিনিয়াম এলয় দিয়ে বডির নকিয়া এক্স৭ এ ব্যবহার করা হয়েছে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম।

ফোনটিতে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। ব্যাকআপের জন্য এতে ৩,৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

চীনে নকিয়া এক্স৭ এর দাম রাখা হয়েছে ১৬০০ চাইনিজ ইয়েন, যা বাংলাদেশি টাকায় প্রায় ২০ হাজার টাকা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ