বিজ্ঞান-প্রযুক্তি

হুয়াওয়ে’মেট প্রজন্মের ৩টি নতুন ফোন

হুয়াওয়ে মেট ২০ এক্স
হুয়াওয়ে মেট ২০ এক্স

চিনের স্মার্টফোন কোম্পানি হুয়াওয়ে তাদের “মেট” সিরিজের ৩টি নতুন ফোন হুয়াওয়ের মেট ২০, হুয়াওয়ের মেট ২০ প্রো, এবং, হুয়াওয়ের মেট ২০ এক্স নামে বাজারে বিক্রি শুরু করেছে। নতুন এই ফোনে থাকছে সম্পূর্ণ নতুন ডিজাইন।

মেট ২০ প্রো ফোনে থাকছে ৬.৩৯ ইঞ্চির qHD+ ওলিড ডিসপ্লে। কোম্পানির নিজস্ব চিপসেট, হাইসিলিকন কিরিন ৯৮০, এই ফোনে ব্যবহার করা হয়েছে। ৬ জিবি ও ৮ জিবি র‌্যাম, এই দুই ভার্সনে পাওয়া যাবে। এতে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। রিয়ারের তিন ক্যামেরায় থাকছে ৪০, ২০ এবং ৮ মেগাপিক্সেলের সেন্সর। আর, সেলফির জন্য রয়েছে ২৪ মেগাপিক্সেলের ক্যামেরা।

হুয়াওয়ে মেট ২০ এক্স ক্যামেরা

হুয়াওয়ে মেট ২০ এক্স ক্যামেরা

এই ফোনে থ্রি ডি ফেসিয়াল রিকগনিশন সেন্সর থাকছে। এর ডিসপ্লেতেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহৃত হয়েছে। সাথে থাকছে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিসহ ফাস্ট চার্জিং টেকনোলজি। স্যামসাংয়ের নোট সিরিজের মত হুয়াওয়ের মেট ২০ এক্স থাকবে হুয়াওয়ের এম-পেন সাপোর্ট।

বাজারে আসার আগেই ফোনটি ৩টির দাম জানা গেল। মেট ২০ এর দাম ৭৯৯ ইউরো বা দেশি টাকায় ৭৭,৫০০। অন্যদিকে ১০৮০ ইউরোতে (বা ১,০৫,০০০ টাকা) পাওয়া যাবে মেট ২০ প্রো। হুয়াওয়ের মেট ২০ এক্স ফোনের দাম ৮৯৯ ইউরো বা ৮৭,০০০০ টাকা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ