বিজ্ঞান-প্রযুক্তি

হুয়াওয়ে ওয়াই সিরিজের নতুন সেট আসছে

হুয়াওয়ে ওয়াই-সিরিজের নতুন ফোন
হুয়াওয়ে ওয়াই-সিরিজের নতুন ফোন

প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে বাংলাদেশের বাজারের জন্য ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে। নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি ফুলভিউ ডিসপ্লে এবং দীর্ঘস্থায়ী বড় ব্যাটারি যা ব্যবহারকারীদের ফোনটি দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা দিবে।

মাঝারি মূল্যসীমার মধ্যে থাকা নতুন ফোনটিতে ফ্ল্যাগশিপ মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ বাংলাদেশের জানিয়েছে, ওয়াই সিরিজের ফোনগুলো অপেক্ষাকৃত কম দামের হয়। এবার এ সিরিজেও ফ্ল্যাগশিপ মোবাইল আনা হলো। এই নতুন এন্ট্রি লেভেল ফ্ল্যাগশিপ মোবাইলটি ওয়াই সিরিজেরও সর্বশেষ ও হালনাগাদ সংষ্করণ।

ওয়াই সিরিজের এই ফোনে কিরিন ৭১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। মোবাইলটিতে ৬.৫ ইঞ্চি ফুলভিউ ডিসপ্লের রেজুলেশন ১০৮০ বাই ২৩৪০ মেগাপিক্সেল। বেজেললেস স্ক্রিনের কারণে ফোনটির পুরো ডিসপ্লেটাই ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন, পাবেন অনেক বেশি ভিউয়িং এরিয়া।

ফোনটির পেছনে ১৩ ও ২ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফির সামনে ১৬ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

চার হাজার মিলিঅ্যাম্পিয়ারের ফোনটিতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সুবিধাসহ ।

ফোনটিকে ৪ জিবি র‌্যামের সঙ্গে আছে ৬৪ জিবির ইন্টারনাল স্টোরেজ। ব্যবহারকারীর প্রয়োজনে এসডি কার্ডের মাধ্যমে ৪০০ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মেমোরি ব্যবহার করা যাবে।

ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ওরিওর ৮.১ সংষ্করণ এবং ইউজার ইন্টারফেস ইএমইউআই ৮.২।

হুয়াওয়ে ওয়াই সিরিজের এই ফোনটি এখনও মূল্য প্রকাশ করা না হলেো এটি বাজেট ফোন হওয়ায় ব্যবহারকারীদের মূল্যসীমার মধ্যে থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ